চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
পাকিস্তানের (Pakistan) গোটা দেশের যা জিডিপি, তা ভারতের করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় রিলিফ প্যাকেজের সমান। ফলে পাকিস্তানের সাহায্যের কোনও দরকারই নেই ভারতের। সম্প্রতি করোনা মহামারী মোকাবিলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan) প্রস্তাব দিয়েছিলেন। তার জবাবে এমনটাই জানাল ভারত সরকার। সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডেলে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, “৮৪ শতাংশ ভারতীয় পরিবারের মাসিক আয় কমে এসেছে লকডাউনের পর থেকে। ৩৪ শতাংশ ভারতীয় পরিবার এক সপ্তাহের বেশি খরচ চালাতে পারবে না, বাইরের কোনও রকম সাহায্য ছাড়া। আমি সেই সাহায্যের প্রস্তাব দিচ্ছি। আমাদের ক্যাশ ট্রান্সফার প্রোগ্রাম বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। সেই সাহায্য নিক ভারত। পাকিস্তানের সরকার ৯ সপ্তাহে ১০ মিলিয়ন পরিবারকে স্বচ্ছতার সঙ্গে অর্থ দান করেছে।”
প্রস্তাবের পাল্টা জবাব দিয়ে ভারতের বিদেশ মন্ত্রালয়। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানের মনে রাখা উচিত, যে ওদের ঋণের সমস্যা রয়েছে। ওদের জিডিপি-র ৯০ শতাংশ ঋণে জর্জরিত। আর আমাদের দেশের রিলিফ প্যাকেজ প্রায় পাকিস্তানের জিডিপি-র সমান।” সংবাদমাধ্যমে বিদেশ মন্ত্রালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন, “দেশের বাইরে ক্যাশ ট্রান্সফারের চেয়ে নিজের দেশের লোককে টাকা দেওয়া এখন বেশি জরুরি। ইমরান খানের একদল ভাল উপদেষ্টা দরকার, যাঁরা সঠিক তথ্য ও পরামর্শ দিতে পারবে তাঁকে।” গত কয়েক সপ্তাহ যাবৎ পাক মদদপুষ্ট জঙ্গিরা কাশ্মীরের ধারাবাহিক সন্ত্রাসী কার্যকলাপ ঘটিয়ে চলেছে। যার জবাবে গত কয়েক দিনে ১২ জুন জঙ্গিকে হত্যা করেছে ভারতীয় সেনা। জম্মু কাশ্মীর উপত্যকা থেকেই সঙ্গে বহু কুখ্যাত জঙ্গিদের আটক করা হয়েছে। করোনা সংক্রমণ ও লকডাউন পরিস্থিতিতে ভারতকে আর্থিক সহায়তার কথা বলেন পাকিস্তান আসলে দুমুখো রাজনীতি করতে চাইছে। এমনটাই মত আন্তর্জাতিক মহলের। তাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আর্থিক সহায়তার প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news