চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
মারা গেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল (TMC) বিধায়ক অবনী মোহন জোরদার। শুক্রবার সকালে নিজের বাসভবনে প্রার্থী হয়েছেন তিনি। একজন আইপিএস পুলিশ অফিসার হিসেবেও তাঁকে মনে রাখবে পশ্চিমবঙ্গ। পুলিশের চাকরি থেকে অবসরের পর তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে ভোটে জিতে বিধায়ক হন অবনী মোহন জোয়ারদার (Aboni Mohan Joardar)। জিতে রাজ্যের কারামন্ত্রী হন তিনি।
Very sad at the passing away of party colleague, former Minister & two-time MLA from Krishnanagar Uttar, Abani Mohan Joardar after an illness bravely fought. Served well both in IPS, govt & party. Condolences to his family & friends
— Mamata Banerjee (@MamataOfficial) June 12, 2020
কিন্তু, অল্প দিনেই অসুস্থ হয়ে পরায় তাঁর হাত থেকে মন্ত্রিত্ব নিয়ে নিতে বাধ্য হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অসুস্থতা নিয়েই ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে লড়ে কৃষ্ণনগর উত্তর থেকেই দ্বিতীয়বারের জন্য বিধায়ক হন তিনি। এদিন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “দলীয় সহকর্মী, প্রাক্তন মন্ত্রী ও কৃষ্ণনগর উত্তরের দুই বারের বিধায়ক, অবনী মোহন জোয়ারদারের অসুস্থতার পরে এক অসুস্থতার পরে তিনি মারা যাওয়ায় অত্যন্ত দুঃখিত। আইপিএস হিসেবে সরকারে এবং পার্টি উভয়ই ভাল ভাবে কাজ করেছিলেন। তাঁর পরিবার এবং বন্ধুদের প্রতি সমবেদনা জানাই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news