Breaking News
Home / TRENDING / অবশেষে মিলল সমাধান, ডোকালাম থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন উভয়পক্ষই

অবশেষে মিলল সমাধান, ডোকালাম থেকে সেনা সরাচ্ছে ভারত-চিন উভয়পক্ষই

ওয়েব ডেস্ক

ডোকালাম সীমান্ত নিয়ে কূট‌নৈতিক স্তরে বড়সড় সাফল্য ভারতের। দীর্ঘ ২ মাস পর অবশেষে ডোকালাম সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করতে চলেছে চিন। সেনা প্রত্যাহার করা হচ্ছে ভারতের তরফে। সোমবার বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে যে, ডোকালামে অচলাবস্তা মেটাতে বেশ কয়েক সপ্তাহ ধরেই চেষ্টা চালানো হচ্ছিল। ভারত ও চিনের মধ্যে কূটনৈতিক স্তরে আলোচনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। তবে, আলোচনাতেও কোনওভাবে সমাধান সূত্র পাওয়া যায়নি। এমনকি চিনের তরফে ভারতকে বার বার ১৯৬২-এর যুদ্ধের কথা স্মরণ করিয়ে হুমকি দেওয়া হচ্ছিল। তবে, চাপের মুখে কোনও ভাবেই পিছু হটেনি ভারতও। পাল্টা চিনকে কটাক্ষ করে মনে করিয়ে দেওয়া হয় যে, ১৯৬২এর ভারত ও বর্তমান ভারতের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। অবশেষে, কূচনৈতিক স্তরে আলোচনার মাধ্যমেই ডোকালাম নিয়ে সমাধান সূত্র পাওয়া গেল। অপরদিকে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস বৈঠকে যোগ দিতে যাবেন চিনে। তার আগে ডোকালাম নিয়ে ভারত-চিনের সম্পর্কে তিক্ততা মেটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলেই মনে করছে বিভিন্ন মহল।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *