Breaking News
Home / TRENDING / গুরুঙ্গকে বাদ রেখে তৈরি মদন তামাঙ্গ হত্যার চার্জশীট

গুরুঙ্গকে বাদ রেখে তৈরি মদন তামাঙ্গ হত্যার চার্জশীট

নীল বণিক

মদন তামাঙ্গ হত্যা মামলায় ৪৬ জনের বিরুদ্ধে চার্জশীট গঠন করলো নগর দায়রা আদালত। বিমল গুরুঙ্গ বাদে বাকিদের বিরুদ্ধে চার্জশীট গঠন করলো আদালত। নগর দায়রা আদালতের মুখ্য বিচারক কুন্দন কুমার কুমাইয়ের এজলাসে এই চার্জশীট গঠন হয়। মোট ৪৭ জনের বিরুদ্ধে চার্জশীট দেয় সিবিআই। তবে, জোরালো তথ্য প্রমান না থাকায় আগেই এই হত্যা মামলা থেকে অব্যহতি পান বিমল গুরুঙ্গ । উল্লেখ্য, ২০১০সালের ২১মে প্রকাশ্য দিবালোকে একটি সমাবেশে কুপিয়ে খুন করা হয় মাদান তামাঙ্গ। প্রথমে জেলা পুলিশ তদন্ত করলেও পরে সিআইডি-কে এই মামলার তদন্তভার দেওয়া হয়। অপরদিকে মদন তামাঙ্গের স্ত্রী ভারতী তামাঙ্গের খুনের পিছনে বিমল গুরুং সহ গোর্খা জনমুক্তি নেতা ও কর্মীদের নাম উল্লেখ করেন। এমনকি সিবিআই-কে তদন্তভার দেওয়ারও আবেদন করেন তিনি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই-কে তদন্ত ভার দেওয়া হয়। এরপরেই সিবিআই ৪৭ জনের বিরুদ্ধে চার্জশীট দেয়।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *