Breaking News
Home / TRENDING / ভারত-পাক মহারণে এগিয়ে কোহালিরাই

ভারত-পাক মহারণে এগিয়ে কোহালিরাই

ভাস্কর মান্না:

আজ ম্যাঞ্চেস্টারে শুরু হচ্ছে ভারত-পাক ক্রিকেটের মহারন। এক কথায় বলা চলে ক্রিকেট বিশ্বে এটাই সবচেয়ে বড় ম্যাচ। যা নিয়ে ক্রিকেট মাঠের লড়াই ছড়িয়ে পড়েছে দু’দেশের মানুষের মধ্যে। এতদিন ধরে দু’দেশের অভ্যন্তরীণ লড়াই ক্রিকেট মাঠে কতটা অক্সিজেন দেয় সেটা দেখার জন্য মুখিয়ে আছে ক্রিকেট ভক্তরা।

দুই দেশের এই দ্বৈরথে ক্রিকেট প্রেমীরা সবদিক থেকে এগিয়ে রাখছে ভারতকেই। কারণ এই মুহূর্তে ব্যাটিং, বোলিং সবদিক থেকে পাকিস্তানের থেকে অনেক বেশী মজবুত ভারতীয় দল। তাছাড়া বিশ্বকাপে এখনও পর্যন্ত কোনোদিনই ভারতের কাছে জেতেনি পাকিস্তান। তাছাড়া এবারের পয়েন্ট টেবিলে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ভারত। যা নিয়ে মানাসিকদিক থেকে ভারতীয় খেলোয়াড়রা অনেক বেশী উন্নত পাকিস্তানের থেকে। তবে ভারতীয় দলে অস্বস্তির খবর হচ্ছে শিখর ধাওয়ানের না খেলা। তাঁর জায়গায় খেলতে পারে ঋষব পন্থ। কিন্তু ইংল্যান্ডের অচেনা মাঠে বিপক্ষ যখন পাকিস্তান তখন ঋষব কতটা সফল হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে ভারতীয় ক্রিকেট দল। অন্যদিকে বিরাট কোহালির ব্যাটের যাদু, বুমরার বাউন্স এবং হার্দিকের হামলার উপরই নির্ভর করবে ম্যাচের ভবিষ্যৎ।

ম্যাচের আগে রবিবার সাংবাদিক বৈঠকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহালি বলেন, “ম্যাঞ্চেস্টারে একটা ভাল ক্রিকেট ম্যাচ হতে যাচ্ছে। সকলে উপভোগ করুন।” অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ সাংবাদিক বৈঠকে আসেননি পরিবর্তে হেডকোচ মিকি আর্থার এলেও ভারতকে নিয়ে কোনো বিরূপ মন্তব্য করেননি।

১৪ ফেব্রুয়ারি বালাকোটে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের হামলায় শহীদ হন ৪৫ জন সেনা জওয়ান। তারপর থেকে পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লীর সম্পর্ক ক্রমশ অবনতি হয়েছে। সেই আঁচ খেলাধূলার উপরও এসে পড়ে। অনেক টালবাহানার পর বিশ্বকাপে দু’দেশের খেলা চূড়ান্ত হয়েছে। এর আগে কার্গিল যুদ্ধের সময়ও ভারত-পাক ম্যাচ নিয়ে অনেক বিতর্ক দেখা গিয়েছিল। অবশেষে সব বাধা পেরিয়ে সৌরভের নেতৃত্বে ম্যাচ জেতে ভারত। সেই স্মৃতিকে মনে রেখে কোহালি কতটা সফল হয় তা দেখার জন্যই উন্মুখ হয়ে রয়েছে ভারতীয় ক্রিকেট প্রেমীরা।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *