নিজস্ব সংবাদদাতা। সাত সকালেই বোমাতঙ্কের গুজব ছড়াল! রবিবার সকাল পৌণে ৬টা নাগিদ শিয়ালদহ দক্ষিণের লক্ষীকান্তপুর শাখার দক্ষিণ বারাসত রেল স্টেশনের কাছে রেল যাত্রীরা একটি প্লাস্টিকে মোড়া বস্তুকে এক নম্বর রেল ট্রাকের ধারে পড়ে থাকতে দেখেন। বোমা ভেবে আতঙ্কিত হয়ে পড়ে রেল যাত্রীরা। দ্রুতই পড়ে থাকা বস্তুটির কথা জানানো হয় দক্ষিণ বারাসাত রেলস্টেশন আধিকারিকদের। সেই মুহূর্তে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল দক্ষিণ বারাসাত স্টেশন চলে আসে । যাত্রী সুরক্ষার স্বার্থে সেই ট্রেনটি দাঁড় করানো হয়। দেখা যায় স্টেশন লাগোয়া আপ রেল ট্রাকের ধারে প্লাস্টিকে মোড়া বোমার আকৃতি ওই বস্তু পড়ে রয়েছে । বোমাতঙ্কের জেরে বন্ধ রাখা হয় রেল পরিষেবা । ট্রেন পরিষেবা স্বাভাবিক হতে আরও বেশ কিছুক্ষণ সময় লাগে যায়। কে বা কারা কি উদ্দেশ্যে রেল ট্রাকের ধারে ওই বস্তু ফেলে গিয়েছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। যদিও, পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলেন, “রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় জনতা ওই বস্তুটিকে রেলের লাইন থেকে সরিয়ে। দেয় ৭টা ৩৫ নাগাদ আবার রেল চলাচল শুরু হয়।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news