Breaking News
Home / TRENDING / ফের বড়সড় আঘাত হানার ছক ভারতের! চিন্তিত পাক বিদেশমন্ত্রক
flags of Pakistan and India painted on cracked wall

ফের বড়সড় আঘাত হানার ছক ভারতের! চিন্তিত পাক বিদেশমন্ত্রক

ওয়েব ডেস্ক:

ফের পাকিস্তানের উপর বড়সড় আঘাত হানার ছক কষছে ভারত, আশঙ্কা পাক বিদেশমন্ত্রকের।

এদিন মুলতানে পাক বিদেশমন্ত্রী শাহ মহমদ কুরেশি সাংবাদিক সম্মেলন করে জানান, আমরা গোপন সূত্রে খবর পেয়েছি, আগামী ১৬ থেকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তানের উপর আঘাত আনার ছক কষছে ভারত। যা ঘটলে ভালো হবে না বলেও পাক বিদেশমন্ত্রকের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানে নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার গৌরব আলুওয়ালিয়াকে।

শাহ মহম্মদ কুরেশির মতে, পাকিস্তানের উপর চাপ বজায় রাখতেই এই আক্রমণ করতে চাইছে ভারত। ইসলামাবাদকে আন্তর্জাতিক কূটনৈতিক ক্ষেত্রে একঘর করতে চায় দিল্লি। সেই লক্ষ্যেই পাকিস্তানের উপর বড়সড় আঘাত হানার ছক ভারতের। তবে পাকিস্তানও যে জবাব দেবে তাও জানিয়ে দেন পাক বিদেশমন্ত্রী।

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *