Breaking News
Home / TRENDING / আস্থা অর্জন করতে পারলেন না অর্জুন, জানতে ক্লিক

আস্থা অর্জন করতে পারলেন না অর্জুন, জানতে ক্লিক

ওয়েব ডেস্ক:

শেষ পর্যন্ত তীরে তরী ভিড়ল না। আস্থা ভোটে হেরে গেলেন অর্জুন সিংহ। ২২-১১ ভোটে হার হল তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া অর্জুনের। লোকসভা ভোটের আগে কার্যত ধাক্কা খেলেন ব্যারাকপুরের দাপুটে নেতা। অপরপক্ষে তৃণমূলের চিন্তা দূর হল। আস্থা ভোটে জিতে ভাটপাড়া পুরসভা দখলে রাখল তারাই।

এদিন আস্থা ভোট নিয়ে ভাটপাড়া পুরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।

প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার কাউন্সিলর ৩৫ জন। একজনের মৃত্যু হওয়ায় সংখ্যাটা দাঁড়িয়েছে ৩৪-এ। যার মধ্যে ৩৩ জন কাগজে কলমে তৃণমূল কংগ্রেস করেন। অন্য দিকে আজ প্রকাশ্যে ১১ জন কাউন্সিলর ভোট দেন অর্জুন সিংহ-র পক্ষে। বাকি ২২ জন তৃণমূলের উপপ্রধানের প্রতি আস্থা দেখান। এর ফলেই ক্ষমতাচ্যূত হলেন অর্জুন।

উল্লেখ্য, প্রকাশ্যে হাত তুলে কাউন্সিলরদের ভোট দানে আপত্তি ছিল বিজেপি নেতা অর্জুন সিংহ-এর। সকালেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, আস্থাভোট হাত তুলে হতে পারে না। তাঁর দাবি, এই বিষয়ে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দেশ রয়েছে। সরকারের বিরুদ্ধে পুলিশকে দিয়ে জোর করে আইন ভেঙে ভোট করানোর অভিযোগ করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *