Breaking News
Home / TRENDING / ১৮ কাউন্সিলর হলেই বিজেপির বোর্ড গঠন, ভাটপাড়ায় ‘ভোট’

১৮ কাউন্সিলর হলেই বিজেপির বোর্ড গঠন, ভাটপাড়ায় ‘ভোট’

ওয়েব ডেস্ক:

লোকসভা নির্বাচনের আগে আজ একপ্রস্থ ক্ষমতা পরীক্ষায় নামতে চলেছেন অর্জুন সিংহ। সোমবার ভাটপাড়া পুরসভার আস্থা ভোট। ১৮ জন কাউন্সিলরের সমর্থন পেলেই বোর্ড গঠন করতে পারবে বিজেপি। এমত অবস্থায় ধ্বনি ভোটে আপত্তি রয়েছে পদ্মশিবিরের।

এদিকে অশান্তির আশঙ্কায় সকাল থেকেই পুলিশে ছয়লাপ ভাটপাড়া এলাকা। মোতায়েন করা হয়েছে র‍্যাফও। ভাটপাড়া মোড় থেকে আর্য্য সমাজ মোড় পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

উল্লেখ্য, ভাটপাড়া পুরসভার আস্থাভোটের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের রাজনৈতিক মহল। সে কারণেই কোনওরকম উত্তেজনা, অশান্তি এড়াতে পুলিশ ও র‍্যাফ মিলিয়ে ২৫০ নিরাপত্তারক্ষী দিয়ে ঘিরে ফেলা হয়েছে পুরসভা চত্বর। আস্থাভোট প্রসঙ্গে অর্জুনের মত, ”আস্থাভোট হাত তুলে হতে পারে না।” তিনি আরও বলেন, ”এই বিষয়ে সুপ্রিম কোর্টের ও হাইকোর্টের কড়া নির্দেশিকা রয়েছে।” তার অভিযোগ, পুলিশ দিয়ে জোর করে আইন ভেঙে ভোট করাতে চাইছে সরকার। তবে বেআইনি কিছু হলে তিনিও যে বাধা দেবেন তার ইঙ্গিত দিয়ে রেখেছেন অর্জুন।

প্রসঙ্গত, গত মাসে অর্জুন সিংহ বিজেপিতে যোগ দেওয়ার পরেই ভাটপাড়া পুরসভা নিয়ে চরম নাটক শুরু হয়। অর্জুনকে পদচ্যূত করতে অনাস্থা আনে তৃণমূল। যে ঘটনায় আটকে যায় পুরসভার বাজেট প্রস্তাব। ৩৫ আসনের ভাটপাড়া পুরসভায় ১ জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। বাকি ৩৪ জনের মধ্যে ৩৩ জনই তৃণমূলের। তৃণমূলের দাবি, তাঁদের হাতে রয়েছে ২২ জন কাউন্সিলর। তবে উল্টো দিকে থাকা ব্যারাকপুরের দাপুটে নেতা অর্জুন সিংহ যে সহজে হাল ছাড়ার পাত্র না, তা জানে শাসক দল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *