নিজস্ব সংবাদদাতা:
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজ্যজুড়ে কড়া নিরাপত্তা রয়েছে। রাজ্যের প্রত্যেকটি এন্ট্রি ও এক্জিট পয়েন্টে পুলিশ পিকেট বসানো হয়েছে। শহরের ১০টি জায়গায় বালির বস্তা দিয়ে বাঙ্কার বানানো হয়েছে। রেড রোড জুড়ে ৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। কুচকাওয়াজ চলাকালীন ড্রোন দিয়ে নজরদারি করার ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার কারনে মঙ্গলবার রাত ১০টা থেকে রেড রোড বন্ধ রাখা হবে। রেড রোডকে চারটি জোনে ভাগ করে একজন করে ডিসি পদের অফিসারকে দায়িত্বে রাখা হয়েছে। এছাড়াও কুইক রেসপন্স টিম ও বম্ব স্কোয়াডকে সতর্ক করা হয়েছে। এছাড়াও শহরের হোটেল, মল ও মেট্রো স্টেশনে সতর্ক করা হয়েছে পুলিশকে। জয়েন্ট সিপি সুপ্রতিম সরকার জানিয়েছেন, সারা শহরে মোট ১৫০০ পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news