জ্যোতিস্মিতা রায়
এপ্রিল মাসে ‘মন্যুমেন্ট মিত্র’ প্রকল্পের অন্তর্গত লাল কেল্লাকে দত্তক নিয়েছিল ডালমিয়া ভারত গ্রুপ সংস্থা। এই চুক্তি অনুযায়ী, ডালমিয়া ভারত গ্রুপের লাল কেল্লার রক্ষণাবেক্ষণ ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করবে। সেই অনুযায়ী, স্বাধীনতা দিবসের আগেই লাল কেল্লার আলোকসজ্জা সম্পূর্ণ করল ডালমিয়া ভারত গ্রুপ। পুরো লাল কেল্লা, তার মিনার এবং তার পাঁচিলে আলোর ব্যবস্থা করা হয়েছে। আগে রাত নামলে আশপাশের ফ্লাড লাইটগুলি শুধু জ্বলত। লাল কেল্লার দেওয়ালে নিজস্ব কোনও আলো ছিল না। স্বাধীনতা দিবসের আগে এই আলোকসজ্জা দিল্লিবাসীর জন্য নিশ্চয় মনোরম উপহার। খুব তাড়াতাড়ি লাল কেল্লার জন্য বাকি পরিষেবাও শুরু করবে তারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news