Breaking News
Home / TRENDING / কলকাতায় করোনা আক্রান্ত ২১ মাসের শিশু

কলকাতায় করোনা আক্রান্ত ২১ মাসের শিশু

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতায় ফের এক শিশু করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়েছে৷ এবার ২১ মাসের এক শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে৷ ওই শিশুকে বেলেঘাটা আইডি (Beleghata ID) হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ওই শিশুটির বাবা-মায়ের শরীরে করোনার কোনও উপসর্গ এখনও দেখা যায়নি বলে জানা গিয়েছে৷ শনিবার স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ওই শিশুর আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন৷ ওই শিশু উত্তর কলকাতার বাসিন্দা৷ শিশুর পরিবারের কোনও সদস্যের শরীরে এখনও কোনও করোনার উপসর্গ দেখা দেয়নি৷

তবে শিশুটির শরীরে করোনা ভাইরাস এল কোথা থেকে সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে৷ জানা যায়, প্রচণ্ড কাশী নিয়ে শিশুটিকে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে ভর্তি করা হয়৷ সেখানেই করোনা পরীক্ষা করা হয় তাঁর৷ ওই শিশুটির পরিবারের ১৪ জন সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷ শুক্রবার রাতে রিপোর্ট আসার পরেই শিশুটিকে বেলেঘাটা আইডিতে স্থানান্তরিত করা হয়৷ শিশুটির বাবাকে ইতিমধ্যে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷ শিশুটির মা হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা গিয়েছে৷ ওই দম্পতির আরও দুই সন্তান রয়েছে বলে জানা গিয়েছে৷ একজনের বয়স চার বছর ও অন্য জনের বয়স ছয় বছর৷

জানা গিয়েছে, ২৮ মার্চ শিশুটির বাবা ঝাড়খণ্ডে গিয়েছিলেন ভাইকে আনতে৷ শিশুটির বাবা ও কাকা দু’জনের গাড়ির চালক৷ ঝাড়খণ্ডে শিশুটির কাকার দুর্ঘটনা হয়৷ খবর পেয়ে শিশুটির বাবা তাঁকে আনতে যান৷ যাত্রা পথে শিশুটির বাবা করোনা আক্রান্ত হতে পারেন বলে অনুমান করা হচ্ছে ৷ রাজ্য সরকারের হিসেবে করোনায় গত ২৪ ঘণ্টায় ২৩ জনের শরীরে করোনা ভাইরাস মিলেছে৷ রাজ্যে শনিবার বিকেল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭৮ ৷ করোনায় মোট ১২ জন মারা গিয়েছে রাজ্যে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে৷

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *