Breaking News
Home / TRENDING / যুব মোর্চার সিইএসসি ঘেরাও কর্মসূচিতে ব্যাপক লাঠিচার্জ, জল কামানের ব্যবহারে আহত বহু বিজেপি কর্মী

যুব মোর্চার সিইএসসি ঘেরাও কর্মসূচিতে ব্যাপক লাঠিচার্জ, জল কামানের ব্যবহারে আহত বহু বিজেপি কর্মী

জয় ঘোষ।

সিইএসই-র বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ কলকাতার ভিক্টোরিয়া হাউস ঘেরাও‌ করবে বিজেপির যুব মোর্চার। বুধবার প্রথমে বিজেপির রাজ্য দপ্তরে জমায়েত। তারপর মিছিল করে ভিক্টোরিয়া হাউসের সামনে অবস্থান বিক্ষোভ করবে যুব মোর্চা।

যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকারের নেতৃত্ব এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে। বিদ্যুতের মাশুল কলকাতায় ইউনিট প্রতি ৭ টাকা। কিন্তু অন্য রাজ্যে বিদ্যুৎ দাম অনেক কম। এই ইস্যুতে কলকাতার প্রতিটি ওয়ার্ডে ” সই- স্বাক্ষর” কর্মসূচিতেও নামছে যুব মোর্চা।
প্রায় ৫ লক্ষ মানুষের সই স্বাক্ষর করা হবে। সেই স্বাক্ষর করা প্রতিলিপি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধানখড়ের হাতে তুলে দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *