সঞ্জয় শ্যাম
ত্রিপুরায় বিজেপি-র হয়ে ভোট প্রচারে এসে ফের ‘চলো পাল্টাই’-এর ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একই সঙ্গে কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এরা কমিউনিস্টদের সঙ্গে ‘দিল্লিতে দোস্তি আর ত্রিপুরায় কুস্তি’ করে চলেছে। আসলে পুরোটাই নাটক। সিপিএম-কে ক্ষমতায় রাখতে এ রাজ্যে কুস্তির নাটক করছে কংগ্রেস। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যে কমিউনিস্টদের শাসনে থাকা এটাই মূল কারণ। তার উপর ছিল ভোটারদের ভয় দেখিয়ে, হুমকি দিয়ে ভোট আদায় করা। তবে এবার আর তা হচ্চে না। কারণ দিল্লিতে মোদি সরকার রয়েছে। প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট। ৩ মার্চ ফল ঘোষণার পর এ রাজ্যে কমিউনিস্টদের নাম ও নিশান থাকবে না। বিজেপি সরকার গড়বে। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থাকব। বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ে ত্রিপুরায় প্রচারে এসে প্রথমে দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে এবং পরে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দান (আস্তাবল) জনসভায় বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। দু’জায়গাতেই ছিল মানুষের উপচেপড়া ভিড়। এতটাই যে, বিশেষ করে আগরতলায় অসমের মন্ত্রী তথা ত্রিপুরার ইলেকশন ইনচার্জ হিমন্ত বিশ্বশর্মাকে বলতে হয়েছে, ‘আমার রাজনৈতিক জীবনে এতবড় সমাবেশ এর আগে দেখিনি।’ প্রধানমন্ত্রীও আস্তাবল ময়দান এবং আশপাশের রাস্তায় এত বিশাল সংখ্যক মানুষের উপস্থিতি ও তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে কিছু সময়ের জন্য হতবিহ্বল হয়ে পড়েন। এর বাইরেও বিশাল সংখ্যক মানুষ সমাবেশ-স্থলে পৌঁছতে না পারার কারণে তাদের কাছে ক্ষমা চান।
পাশাপাশি আপ্লুত প্রধানমন্ত্রী বলেন, এই ভালবাসা আমি সুদ-সমেত ফিরিয়ে দেব। এ রাজ্যে বিজেপি সরকার হলে উন্নয়ন করে। নরেন্দ্র মোদি ভাষণে রোজভ্যালি-সহ বিভিন্ন চিটফান্ড সংস্থার ১৪ লাখ পরিবারের টাকা আত্মসাতের চিত্র তুলে ধরেন। চিটফান্ড সংস্থার সঙ্গে রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্যের যুক্ত থাকার অভিযোগের কথাও বলেন। বিজেপি সরকারে এদের কাউকে ছাড়া হবে না বলে জানান। ত্রিপুরায় ২৪টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেস। পশ্চিমবঙ্গের উপরেও নজর রয়েছে দিল্লির ১১ অশোকা রোডের। তবে এদিন বিজেপি-র প্রচার সভায় কংগ্রেসকে আক্রমণ করলেও তৃণমূল সম্পর্কে নীরব-ই ছিলেন নরেন্দ্র মোদি।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news