Breaking News
Home / TRENDING / কুখ্যাত মাদক পাচারকারী পুলিশের জালে

কুখ্যাত মাদক পাচারকারী পুলিশের জালে

নীল বণিক ঃ

সিআইডির জালে শেষ পর্যন্ত ধরা পড়ল কুখ্যাত মাদক পাচারকারী এসকে লালন। পূর্ব বর্ধমানের পালসিট থেকে তাকে ধরা হয়। পুলিশ সূত্রে জানা গেছে,বীরভূম জেলার ইলামবাজার থানা এলাকায় অভিযুক্তের বাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক দ্রব্য আটক করা হয়েছে। এ ছাড়া একটি স্করপিও গাড়ি ও দশ হাজার টাকা মিলেছে। আটক দ্রবের মধ্যে আছে ৫০০০ টি মেথাম্ফেটাসিন ও ৯০০০ টি নিট্রোসান ট্যাবলেট। মেথাম্ফেটাসিন সাধারণত ‘ইয়্যাবা’ নামে পরিচিত। এই ধরণের মাদক সাধারণত রেভ পার্টিতে নেশার দ্রব্য হিসাবে ব্যবহার করা হয়। ব্যবহারকারীরা কম বয়সী ছাত্র ও আইটি সেক্টরে কর্মরত। এই ধরণের মাদক খুব শক্তিশালী ও কম সময়ের মধ্যে শরীরে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *