Breaking News
Home / TRENDING / ভারতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয় ইমরান খানের সরকার

ভারতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দেয় ইমরান খানের সরকার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারতের ভয়েই অভিনন্দন বর্তমানকে ছেড়ে দিয়েছিল পাকিস্তান সরকার। এমনটাই বললেন পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) নেতা সর্দার আয়াজ সাদিক (Ayaz Sadik)। বুধবার, পাক সংসদে দাঁড়িয়ে এমনটাই বলেছেন পাকিস্তান মুসলিম লিগের এই নেতা। তাঁর কথায়, ভারতের হামলার ভয়ে পা কাঁপছিল পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার (Kamar Javed Bajwa)। প্রচণ্ড ঘামছিলেন তিনি। পাক বিদেশমন্ত্রীর অবস্থাও ছিল তথৈবচ। ভয়ে অভিনন্দন বর্তমানকে (Abhinandan Varthaman) মুক্তি দেয় পাকিস্তান। পাকিস্তান মুসলিম লিগের ওই নেতা বলেন, “সেদিনের বৈঠকে আমাদের প্রধানমন্ত্রী আসেননি, সেখানে ছিলেন সেনাপ্রধান বাজওয়া। তাঁর পা কাঁপছিল। ঘামছিলেন তিন। বিদেশমন্ত্রী কুরেশি বলেছিলেন, অভিনন্দনকে না ছাড়লে সেদিন রাত ৯টার মধ্যেই পাকিস্তানের উপর হামলা করবে ভারত। তাই ইশ্বরেই দোহাই একে ছেড়ে দেওয়া হোক।”

শাসকদলকে ও প্রধানমন্ত্রী ইমরান খানকে তুলোধোনা করেন সাদিক। তিনি বলেন, “ইমরান খানের সরকার ভারতের সামনে হাঁটু গেড়ে বসে পড়েছে। অভিনন্দন ও কাশ্মীর ইস্যুতে বিরোধীরা সরকারের পাশে ছিল। কিন্তু এখন আর তা সম্ভব নয়।” পাকিস্তানে ইমরান খানের সরকারের বিরুদ্ধে একজোট হয়েছে প্রায় ১১টি বিরোধী দল। পাক সেনার বিরুদ্ধেও প্রতিবাদ সাব্যস্ত করছে তারা। সবমিলিয়ে এই মুহূর্তে ঘোরতর সমস্যায় পড়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)।

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রশাসন ও সেনার ভারত ভীতি প্রকাশ্যে এনে সংসদে সাদিক বলেছেন, “ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে আটক করে রীতিমতো বিপাকে পড়েছিল পাকিস্তান। বিষয়টি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন পাক বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি, পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।” ওই বৈঠকে বিরোধীদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাদিক। তবে বৈঠক এড়িয়ে যান পাক প্রধানমন্ত্রী ইমরান খান। 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *