Breaking News
Home / TRENDING / দিলীপ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে অমিতাভকে দায়িত্ব দিল আরএসএস

দিলীপ ঘনিষ্ঠ সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে অমিতাভকে দায়িত্ব দিল আরএসএস

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের সংগঠনে বড়সড় বদল আনল রাষ্ট্রিয় স্বয়ংসেবক সংঘ (Rashtriy Swayamsevak Sangh)। বুধবার রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) পদে সুব্রত চট্টোপাধ্যায়কে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে (Amitabha Chakroborty)। গত প্রায় ৮ মাস ধরে যিনি কিশোর বর্মণের সঙ্গে রাজ্য সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক (সংগঠন) পদে ছিলেন। নতুন দায়িত্ব পেয়ে অমিতাভ এখন রাজ্য বিজেপি-তে কার্যত দু’নম্বর পদাধিকারী হয়ে গেলেন। তাঁকে সরাসরি কাজ করতে হবে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে। এর আগে তিনি ছিলেন ওড়িশার সংগঠনের দায়িত্বে।

দিন কেন্দ্রীয় বিজেপি-র (BJP) তরফে প্রচারিত বিবৃতিতে বলা হয়েছে, বিজেপি সভাপতি জে পি নড্ডা পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক (সংগঠন) পদে অমিতাভ চক্রবর্তীকে নিয়োগ করেছেন। অপসারিত সুব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সম্পর্ক যথেষ্ট ভাল ছিল। রাজারহাটের যে বাড়িতে দিলীপ ঘোষ (Dilip Ghosh) থাকেন, সেই বাড়িতে থাকতেন সুব্রতও। তার আগে সল্টলেকের বাড়িতেও এক সঙ্গে থাকতেন তাঁরা। এছাড়া বিভিন্ন এলাকায় সফরে গিয়েও দিলীপ-সুব্রত জুটি থাকতেন। দলের একাংশ বলতে শুরু করেছিল, দিলীপ-সুব্রত জুটি রাজ্য বিজেপি-কে কব্জা করে নিয়েছে। গত ৮ মাস অমিতাভ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পদে থাকলেও দিলীপ ঘোষ তাঁকে তেমন পাত্তা দিতেন না। বরং খানিক তুচ্ছতাচ্ছিল্য করতেন বলেই জানাচ্ছে রাজ্য বিজেপি-র একাংশ। এবার সেই অমিতাভ চক্রবর্তীকেই মেনে নিয়ে কাজ করতে হবে দিলীপ ঘোষকে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *