চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনার সুপার স্প্রেডার শিশুরাই। এমন তথ্যই উঠে এল গবেষণায়। এতদিন পর্যন্ত করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমন থেকে সবদিক থেকে সুরক্ষিত শিশুরাই এমনটাই দাবি করে আসছিলেন গবেষকেরা। তবে এবার সেই ভরসার বাঁধ ভাঙ্গলো। শিশুদেরই করোনার সুপার স্প্রেডার হিসেবে চিহ্নিত করলেন আইসিএমআর (ICMR)। জেনারেল ভার্গবের কথায় শিশুরাই সব থেকে সুরক্ষিত এই ধারণা এবার পাল্টানোর সময় এসেছে। তিনি জানিয়েছেন শিশুরা ব্যাপকহারে করোনা সংক্রমণ ছড়াতে পারে। দেখা গিয়েছে মোট আক্রান্তের সংখ্যার ৮ শতাংশেরই বয়স ১৭এর নীচে। আর ৫ বছরের নিচে যে সব শিশুদের বয়স তাদের আক্রান্ত হবার প্রবণতা ১ শতাংশেরও কম।
প্রসঙ্গে মিজোরামের উদাহরণ টেনে আইসিএমআর জানিয়েছে মিজোরামে এখনো পর্যন্ত মোট ৩১৫জন শিশু করোনা আক্রান্ত হয়েছে, তবে আশার আলো একটাই অন্যান্য দেশের মতো ভারতের করোনা আক্রান্ত শিশুদের মধ্যে কাওয়াসাকি ডিজিজ দেখা যায়নি। পাশাপাশি তারা আমেরিকার উদাহরণ টেনেও বলেছেন, জুলাই মাসে আমেরিকায় স্কুল খোলার দু সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিল লক্ষাধিক শিশু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news