চ্যানেল হিন্দুস্তান, নিউজ ডেক্স
অযোধ্যা রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন এগিয়ে আসছে। ইতিমধ্যে প্রস্তুতিও জোরদার শুরু হয়ে গেছে। এই অবস্থায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাম মন্দিরের রাতের অন্ধকারের বেশকিছু ছবি। রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট সোমবার সোশ্যাল মিডিয়ায় রাম মন্দিরের কিছু অপূর্ব ছবি পোস্ট করেন।
রাতের অন্ধকারে কেমন লাগছে মন্দিরের পাঙ্গন? সেই ছবি এবার ভেসে উঠেছে সোশ্যাল মিডিয়ার পাতায়। যা মন কেড়ে নিয়েছিল ভক্তদের। আলো দিয়ে সাজানো হয়েছে গোটা মন্দির। যাতে রাতের বেলায় ফুটে উঠেছে অদ্ভূত দৃশ্যপট। প্রতিটি মূর্তিও সুন্দর করে আলো দিয়ে সাজানো হয়েছে।

ঐতিহ্যবাহী নাগারা শৈলীতে তৈরি হয়েছে রাম মন্দির কমপ্লেক্স। এর দৈর্ঘ্য ৩৮০ ফুট। প্রস্থ ২৫০ ফুট। উচ্চতা ১৬১ ফুট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২২শে জানুয়ারি অযোধ্যা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দেবেন। তার হাতেই হবে মন্দিরের অভিষেক অনুষ্ঠান।

মন্দিরের ভিত প্রায় ২০ ফুট উঁচু, ৩৯২টি স্তম্ভ বা থাম থাকবে। ৪৪টি সুসজ্জিত গেট রয়েছে। গোটা মন্দির কমপ্লেক্স সুন্দর করে সাজান রয়েছে। লাগান হয়েছে প্রচুর গাছ। মন্দির ট্রাস্টের অভিষেক অনুষ্ঠানে অতিথির সংখ্যা ৭ হাজার। তালিকায় রয়েছেন শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এছাড়া মুকেশ অম্বানি ও গৌতম আদানিও।

অযোধ্যায় তিনতলা বিশিষ্ট রাম মন্দির নির্মাণের কাজ চলতি বছরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন মন্দির নির্মাণ কমিটির চেয়ারপারসন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news