নীল বণিক:
আর মাত্র কটাদিন। তারপরেই ‘গ্রেটেস্ট শো অব দ্য আর্থ’—বিশ্বকাপ ফুটবলের আসর। স্বভাবতই গোটা বিশ্ব বর্তমানে সেই কাপ জ্বরে আক্রান্ত। বাদ থাকছে না ভারতীয় ফুটবলের ‘মক্কা’—শহর কলকাতাও। একদিকে যখন ফুটবল ভক্তদের উত্তেজনার পারদ উর্ধ্বমুখী তখন বিশ্বকাপকে কেন্দ্র করে বেটিং নিয়ে চিন্তিত শহরের আইনশৃঙ্খলার রক্ষকরা। এবং তাঁরা নেমে পড়েছেন বুকিদের বাঁধা দিতে। এ বিষয়ে ইতিমধ্যে তৎপর কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।
সাধারণত সেমিফাইনাল, ফাইনালের মত বিশ্বকাপের বড় ম্যাচগুলিকেই বুকিরা টার্গেট করে। শহর কলকাতায় অভিজাত রেষ্টুরেন্টগুলিতে ম্যাচ চলাকালীন চলে লক্ষ লক্ষ টাকার লেনদেন। এই বুকিদের চিহ্নিত করে আটক করতে ময়দানে নামছে কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহরের বেশ কয়েকটি অভিজাত রেষ্টুরেন্ট, হোটেলে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন থাকবে সাদা পোশাকের পুলিশ। ইতিমধ্যে কলকাতার পরিচিত বুকিদের দিকে নজর রাখা শুরু করেছে লালবাজারের গোয়েন্দ শাখার আধিকারীকেরা। বুকিদের আটক করতে থাকছে বিশেষ টিম।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news