নীল বণিক:
হাইকোর্ট প্রান্ত থেকে বল হাতে ছুটে আসছেন একজন… শৈল্পিক সেই দীর্ঘ শরীরের সৌম্য সে দৌড়… কুয়াশা কুয়াশা শীতের ইডেনে কপিল কপিল সকাল… ততক্ষণে শিল্প তার কাজ সেরে ফেলেছে… ঘাতক আউটসুইংয়ে পরাস্ত হয়ে কিরমানির হাতে ধরা পড়ে প্যাভিলিয়নে ফিরছেন বিপক্ষের বল্লেবাজ।
এবার আর বল হাতে নয়। ব্যাট হাতেও নয়। একটি রাজনৈতিক দলের পতাকা হাতে রাজনীতির ময়দানে নামছেন ভারতীয় ক্রিকেটের ভগবান কপিলদেব নিখাঞ্জ। পদ্ম শিবিরের খবর, বিশ্বকাপ ধরা দুটি হাতে এবার উঠছে বিজেপির পতাকা।
অমিত শাহের পরিকল্পনা এমনটাই। বিজেপির শীর্ষ সুত্রে এখন এমনটাই খবর।
পাঞ্জাবে কংগ্রেসকে ধাক্কা দিতে হরিয়ানার ভূমিপুত্র কপিলকে বিজেপির মুখ করতে চাইছেন অমিত।
তাঁকে দিয়েই লোকসভার প্রচার শুরু করতে চাইছেন অমিত। কপিলের সঙ্গে এব্যাপারে প্রাথমিক ভাবে কথাও হয়েছে দলের সর্বভারতীয় সভাপতির। এমনকি আরও দুই ক্রিকেট তারকার সঙ্গেও কথা চলছে বিজেপির। বীরেন্দ্র সহবাগ এমনিতেই মোদি ভক্ত। তার পাশাপাশি হরভজন সিংহও প্রধানমন্ত্রীর বিশেষ গুণগ্রাহী। নোটবন্দি ও জিএসটি, মোদি সরকারের দুই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ট্যুইট করেছিলেন এই দুই ক্রিকেটার।
এবার আর ভারচুয়াল নয়, বরং মাঠে নেমে, ঘাম ঝরিয়ে ‘বিজেপির হাত শক্ত করবেন’ তাঁরা।
এমনটাই শোনা যাচ্ছে বিজেপির অন্দর মহলে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news