Breaking News
Home / TRENDING / কেন্দ্রীয় বাহিনীর ‘হাত মুচড়াতে গিয়ে’ কমিশনের কোপে তৃণমূল নেতা

কেন্দ্রীয় বাহিনীর ‘হাত মুচড়াতে গিয়ে’ কমিশনের কোপে তৃণমূল নেতা

ওয়েব ডেস্ক:

‘কেন্দ্রীয় বাহিনীর হাত মুচড়াতে গিয়ে’ বেকায়দায় তৃণমূল নেতা অজিত মাইতি।

পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতি অজিত মাইতিকে শোকজ করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আশানুরূপ উত্তর না মিললে, তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে কমিশন। যদিও বিতর্কিত মন্তব্যের পর সাফাই দিয়েছিলেন তৃণমূল নেতা। জানিয়েছেন, খারাপ কিছু বলতে চাননি।

উল্লেখ্য, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে এবারও তৃণমূলের প্রার্থী হয়েছে অভিনেতা দীপক অধিকারী (দেব)। তাঁর সমর্থনে একটি কর্মীসভায় বক্তৃতা দিতে গিয়ে অজিত মাইতি কেন্দ্রীয় বাহিনী নিয়ে চূড়ান্ত বিতর্কিত মন্তব্য করেন। বলেন, ”কেন্দ্রীয় বাহিনী রাস্তায় ঠিক আছে। কিন্তু তাঁরা যদি বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেয়, তবে হাত মুচড়ে দিতে হবে জওয়ানদের। এখানে এতো সাংবাদিক রয়েছে। যান গিয়ে অভিযোগ করুন। আমিও দেখব কত বড় ক্ষমতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর। আমি দায়িত্ব নিয়ে বলছি। এদের নেতা হয়ে বলছি। আমি দেখব কত হিম্মত রয়েছে।”

পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূল সভাপতি যখন এমন উসকানিমূলক বক্তব্য দিচ্ছিলেন, তখন সেই মঞ্চেই বসেছিলেন প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব। একজন দায়িত্বশীল জনপ্রতিনিধি হয়ে, কীভাবে তিনি মঞ্চে বসে দলীয় নেতার এমন বিতর্কিত বক্তব্য হজম করলেন, তা নিয়েও প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

জানা গিয়েছে, অজিত মাইতির বক্তব্যের ভিডিও নির্বাচন কমিশনে জমা পড়ে। তারপরই মেদিনীপুরের ডিএম, পি মোহন গাঁধীর কাছে রিপোর্ট তলব করে কমিশন। যদিও বক্তব্যের পক্ষে যুক্তি দিয়েছেন পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি অজিত মাইতি। তাঁর দাবি, বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেছিলেন। তবে খারাপ কিছু বলতে চাননি!

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *