Breaking News
Home / TRENDING / চ্যবনপ্রাশ আইস ক্রিম আর হলুদ দেওয়া দুধ নিয়ে অপেক্ষায় থাকবে আপনার প্রিয় কফিশপ

চ্যবনপ্রাশ আইস ক্রিম আর হলুদ দেওয়া দুধ নিয়ে অপেক্ষায় থাকবে আপনার প্রিয় কফিশপ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

শুরু হয়েছে আনলক ওয়ান (Unlock 1)। এমতাবস্থায় স্বাভাবিক জীবনে ধাপে ধাপে ফিরতে হবে আবার একই সঙ্গে বজায় রাখতে হবে সাবধানতাও। ভারতে আক্রান্তের সংখ্যা এখনও বাড়লেও করোনায় মৃত্যুর হার উল্লেখযোগ্য ভাবে কম। কোরোনার সঙ্গে লড়তে বিবিধ নিয়মের সঙ্গে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলাও খুব জরুরী। এই পরিস্থিতিতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য খাবারের মেনুতে একাধিক পরিবর্তন আনতে চলেছে ক্যাফে ও রেস্টুরেন্টগুলি। চা পয়েন্ট, কফি ডে এন্টারপ্রাইজ, চায়স, টাটা স্টারবাকস সহ আরও কয়েকটি খাবারের বিপণী ইতিমধ্যে এ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে।

বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে লকডাউনের মধ্যে বাড়িতে থেকে মানুষ খাবারের মধ্য দিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে চলেছে। এমনকি ওই খাবারগুলি খেয়ে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছেন। তাই ওই অভ্যেস বজায় রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে রেস্টুরেন্টের খাবারের তালিকায় কিছু মেনুর পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে আজোয়ান সফ চায়ে (জোয়ান ও মৌরী দিয়ে চা), হলুদ দুধ, চ্যবনপ্রাশ আইসক্রিম এবং বাটারমিল্ক, রাগি টাকসের মতো খাবারগুলি মেনু তালিকায় থাকবে।

এ প্রসঙ্গে চা পয়েন্টের প্রতিষ্ঠাতা আমুলিক সিংহ বিজরাল বলেন, “লকডাউনের জন্য ওয়ার্ক ফর হোম চালু হয়েছে। ফলে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তনের কথা মাথায় রেখে আমরা ব্রেকফাস্টে স্বাস্থ্যকর খাবার পরিবেশন করার সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও বলেন, ” ঋতু পরিবর্তনের সঙ্গে যেসব খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে, সেই সব খাবার মেনু তালিকায় নিয়ে আসা হয়েছে। যেমন রয়েছে আজোয়ান সফ চা, লেমনগ্রাস চা ও কাশ্মীর কাহবা।” আবার টাটা স্টারবাকসের মার্কেটিং বিভাগের প্রধান দীপা কৃষণ্ণ বলেন, “মধু-হলুদের ল্যাটে, সোয়াবাসড বেগান কোল্ড ব্রু, ভিটামিন-সি সমৃদ্ধ ফল বিশেষ, কিউয়ি এবং ব্লুবেরির মতো ফল চালু করা হয়েছে।”

প্রসঙ্গত, করোনা সংক্রমণের জেরে চতুর্থ পর্যায়ের লকডাউন পর্যন্ত সমস্ত ক্যাফে, হোটেল ও রেস্টুরেন্ট বন্ধ রেখেছিল কেন্দ্র সরকার। ১ জুন থেকে প্রথম দফায় কিছু ছাড় দিয়ে আনলক-১ শুরু হয়েছে। আগামী সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় দফায় আনলক-২ শুরু হবে। ওই দফায় হোটেল, ক্যাফে ও রেস্টুরেন্ট খোলা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *