চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
২০০৮ সালের তুলনায় আর্থিক মন্দায় জেরবার হবে বিশ্ব অর্থনীতি। এমনই ইঙ্গিত দিল ইন্টার্নেশনাল মনেটারি ফান্ড বা আইএমএফ (IMF)। করোনা ভাইরাসের দাপটে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইতালি-স্পেন, ফ্রান্সের মত উন্নততর রাষ্ট্রগুলিতে লকডাউন পরিস্থিতি। কাজ কর্ম থেকে ব্যবসা-বাণিজ্য সবকিছুই স্তব্ধ হয়ে গিয়েছে। ফলে রোজ কয়েকশো কোটি ডলারের ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দেশের প্রশাসন। ব্রিটেনের আবার ১২ সপ্তাহের জন্য লকডাউন কার্যকর করে দিয়েছে। অতএব তিন মাস সেখানে কোনওরকম কাজকর্ম হবে না বলেই নিশ্চিত বিশ্ব অর্থনীতির কারবারিরা।
এমতাবস্থায় বিশ্বের অর্থনীতি যারা নিয়ন্ত্রণ করে সেই দেশগুলি করোনা ভাইরাসের দাপটে কোণঠাসা। তাই ইন্টারন্যাশনাল মনিটারিং ফান্ডের পক্ষ থেকে ইঙ্গিত দিয়ে জানানো হয়েছে, ২০০৮ সালে বিশ্বব্যাপী যে মন্দা দেখা দিয়েছিল। করোনার জেরে তার থেকে অনেক বেশী অর্থনৈতিকভাবে ধাক্কা খাবে বিশ্ব। কারণ প্রসঙ্গে আইএমএফ জানিয়েছে, ঠিক কবে থেকে ব্যবসা-বাণিজ্য লেনদেন শুরু হবে তার জোর দিয়ে বলতে পারছে না কোনও রাষ্ট্র। বরং তারা এখন ব্যস্ত হয়ে পড়েছে করোনা ভাইরাসকে (Cooronavirus) সামাল দিতে।
তবে আইএমএফের এক ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, আগামী বছর পুরোদস্তুর কাজকর্ম হলে অবশ্যই এই ক্ষতিপূরণ সম্ভব। তবে সবার আগে প্রয়োজন করোনা ভাইরাসকে এই পৃথিবী থেকে নির্মূল করার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news