চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসে (Cooronavirus) আক্রান্ত হয়ে কর্নাটকে মৃত্যু হল ৬৫ বছরের এক বৃদ্ধের। শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করেছে কর্ণাটক সরকার। ওই বৃদ্ধের তিনজন স্ত্রী কুড়িজন সন্তান-সন্ততি সহ মোট ৩৩ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তুমকুর জেলার বাসিন্দা সম্প্রতি দিল্লির জামা মসজিদ থেকে ফিরে ছিলেন বলে জানা গিয়েছে। দিল্লিতে থাকাকালীন তিনি করোনায় আক্রান্ত হন বলেই মনে করছে চিকিৎসকরা। তুমকুর জেলার ডেপুটি কমিশনার কে রাজেশ কুমার এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
প্রয়াত ব্যক্তি ১১ মার্চ কর্নাটকে (Karnataka) ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন। ওই সময় তিনি সংস্পর্শে এসেছিলেন তাঁর পরিবারের। আপাতত জানা গিয়েছে ৩৩ জন মানুষের সংস্পর্শে এসেছিলেন প্রয়াত বৃদ্ধ। কোয়ারেন্টাইন রাখার পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের ওপর বিশেষ পর্যবেক্ষণ থাকবে বলে জানিয়েছে কর্নাটক সরকার।
শুক্রবার তাঁর মৃত্যুর পর, পরিবারের বাকি সদস্যদের পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। আপাতত ১৪ দিনের পর্যবেক্ষনে রাখা হবে তাদের। কেরল ও মহারাষ্ট্রের মত না হলেও, বেশি ভয়াবহ পরিস্থিতি কর্নাটকে। ফলস্বরূপ, লন্ডনের পাশাপাশি বেশ কিছু সাবধানতা অবলম্বন করেছেন কর্নাটক সরকার। দক্ষিণের এই রাজ্যে নতুন করে পথচলা ভাইরাসে আক্রান্ত হয়েছে। যার মধ্যে রয়েছে এক ১০ মাসের শিশু।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news