Breaking News
Home / TRENDING / লকডাউনের ২১ দিনে নয়টি পরিবারের দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী

লকডাউনের ২১ দিনে নয়টি পরিবারের দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

“লকডাউনের ২১ দিনে নয়টি পরিবারের দায়িত্ব নিন। সেটাই হবে সত্যিকারের নবরাত্রি।” এভাবেই করোনা ভাইরাসের সংক্রমণের মোকাবিলায় দেশবাসীর উদ্দেশে এমনটাই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।‌ অনুরোধের সুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, যাঁদের আর্থিক সামর্থ্য আছে, তাঁরা এই একুশ দিন ন’টা পরিবারের দায়িত্ব নিন। সেটাই হবে সত্যিকারের নবরাত্রি।” লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার দেশের সব রাজ্যের সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। কিন্তু এই দুর্যোগ মোকাবিলায় এই উদ্যোগ যে যথেষ্ট নয়, তা ভালোই বুঝেছেন প্রধানমন্ত্রী ‌ তাই সামাজিক ভাবে এই দায়িত্ব দেশবাসীকে ভাগ করে নিতে বলেন মোদী। ঘটনাচক্রে, চলতি সপ্তাহে শুরু হয়েছে নবরাত্রি। সেই নবরাত্রি উপলক্ষে সাধারণ মানুষকে সামাজিক কাজে অংশগ্রহণ করতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী।

সম্প্রতি বিজেপি সদর দফতর দীনদয়াল উপাধ্যায় মার্গের অফিস জরুরি বৈঠকে বসেছিল গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা। বৈঠকের পর বিজেপি সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা জানিয়েছেন, এই লকডাউনে বিজেপি দলগত ভাবে সারা দেশের পাঁচ কোটি মানুষকে খাওয়ানোর বন্দোবস্ত করবে। প্রত্যেক বিজেপি কর্মীকে পাঁচ জনকে খাওয়ানোর দায়িত্ব নিতে বলা হয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে আবেদন জানিয়ে বলেছেন, “কাউকে যদি দেখেন খাবার পাচ্ছেন না, তাহলে পুলিশ-বিডিওকে খবর দিন। তাঁরা খাবার পৌঁছে দেবেন। একটু মানবিক হোন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *