ওয়েব ডেস্কঃ-
টিপু সুলতান মসজিদের ইমামকে সরিয়ে দেওয়া হল। বুধবার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানলেন, প্রিন্স গোলাম মহম্মদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরিফ আহমেদ। তাঁর বক্তব্য বরকতিকে এই পদ থেকে সরানোর জন্য ট্রাস্টি বোর্ডে রেজুলেশন করা হয়েছে। সেই রেজুলেশনে বরকতিকে সরানোর জন্য সকলেই একমত হয়েছেন বলে জানান আরিফ আহমেদ। এমনকী রেজুলেশনের সেই চিঠিও বরকতির কাছ পৌঁছে গেছে বলে জানান তিনি। বুধবারের পর থেকে বরকতি মসজিদে যেতেই পারেন। তবে নামাজ পড়তে। নামাজ পড়াবার কোনও অধিকার নেই বলেও জানান আরিফ আহমেদ। তবে এবার যাঁকে ইমাম করা হবে তাঁকে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়াতে দেবে না ট্রাস্টি বোর্ড।

Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news