Breaking News
Home / TRENDING / পরিবহণ দফতরের নির্দেশ উপেক্ষা ! বেশি ভাড়া নেওয়ার অভিযোগ বেসরকারি বাসের বিরুদ্ধে

পরিবহণ দফতরের নির্দেশ উপেক্ষা ! বেশি ভাড়া নেওয়ার অভিযোগ বেসরকারি বাসের বিরুদ্ধে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পরিবহণ দফতরের (Transport Department) নির্দেশ ছিল পুরোনো ভাড়াতেই পথে নামবে বেসরকারি বাস ও মিনিবাস। কিন্তু, বৃহস্পতিবার বেসরকারি বাস রাস্তায় নামতে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করলেন যাত্রীরা। যে সমস্ত রুটে বেসরকারি বাস নেমেছে, যাত্রীদের কাছ থেকে নেওয়া হয়েছে যেমন খুশি ভাড়া। কোনও রুটে বাসে উঠলেই দিতে হয়েছে ১০ টাকা, কোথাও আবার কিছুটা দূরে গেলেই ১৫ অথবা ২০ টাকা বা তার বেশি। পরিবহণ দফতর সূত্রে খবর, প্রায় ২০০ রুটে ৯০০ সরকারি বাস রাস্তায় নেমেছে। ফলে গত তিনদিনের তুলনায় মানুষের ভোগান্তি কিছুটা কম হয়েছে। সরকারি নির্দেশ ছাড়া এ ভাবে বেশি ভাড়া যে নেওয়া যায় না তা বুধবারই পরিষ্কার করে দিয়েছিল পরিবহন দফতর। কিন্তু সরকারি নির্দেশ কে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেদের মর্জিমাফিক ভাড়া নিয়েছেন কন্ডাক্টররা। ফলে যাত্রীদের সঙ্গে একাধিক বছর ঘটনা প্রকাশ্যে এসেছে।

বেলঘরিয়া থেকে গল্ফগ্রিন, হাতিয়ারা থেকে সেক্টর ফাইভগামী বহু রুটেই অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। গড়িয়া-বারাসত, ধর্মতলা-বারাসত, সাঁতরাগাছি-সল্টলেকগামী বাসে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। 
জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের (Joint Council Of Bus Syndicate) তরফে তপন বন্দ্যোপাধ্যায় এ দিন বেশি ভাড়া নেওয়ার বিষয়টি মেনে নেন। তিনি বলেন, “আমরা পুরনো ভাড়াতেই বাস নামানো হবে বলে জানিয়েছিলাম। যাঁরা এমন করছেন, তাঁদের বেশি ভাড়া নিতে বারণ করা হয়েছে।” এ বিষয়ে পরিবহন দপ্তরের কার্যকলাপ বেজায় ক্ষুব্ধ যাত্রীরা। কিন্তু বেসরকারি বাসের মালিকরা সরকারি নির্দেশিকা মুখে মানতে চাইলেও কার্যক্ষেত্রে তা কোনওভাবেই মানতে চাইছেন না। বেসরকারি বাস রাস্তায় নামায় যাত্রীদের ভোগান্তি হয়তো কমেছে, কিন্তু তুলনামূলক বেশি টাকা খরচ হচ্ছে তাদের।

এক যাত্রীর কথায়, লকডাউনে (Lockdown) বাস বন্ধ রেখে যে ক্ষতি মালিকদের হয়েছে, তা পুষিয়ে নিতেই ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বেসরকারি বাসগুলিতে। আশ্চর্য হচ্ছি, বেসরকারি বাস মালিকরা রাজ্য সরকারের নির্দেশকে উপেক্ষা করছেন। অথচ পরিবহন দফতর সব কিছু জেনেও চুপ করে বসে আছে। প্রসঙ্গত, বেসরকারি বাস পরিষেবা শুরুর আগেই পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়ে দিয়েছিলেন যাত্রীদের থেকে কোনওভাবেই বেশি ভাড়া নেওয়া যাবে না। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবহন মন্ত্রীর সে নির্দেশকে কোনওভাবেই পাত্তা দিচ্ছেন না বাস মালিকরা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *