Breaking News
Home / TRENDING / বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

বঙ্গোপসাগরে নিম্নচাপ : আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

নিম্নচাপ তৈরির সম্ভাবনা বঙ্গোপসাগরে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এই নিম্নচাপ তৈরি হতে পারে। এই নিম্নচাপের জেরে বুধবার থেকে ওড়িশায় ভারী বৃষ্টি হতে পারে। তার প্রভাবে আমাদের রাজ্যের ওড়িশার সংলগ্ন জেলা ও উপকূলের জেলাগুলিতে। কলকাতায় আংশিক মেঘলা থাকবে আকাশ। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি। বেলা বাড়লে এই অস্বস্তি আরও বাড়বে। সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪-৯০ শতাংশ।

শুক্র ও শনিবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও হালকা ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘন্টা ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি।কোথাও কোথাও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইবার সম্ভাবনা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *