নিজস্ব প্রতিনিধি।
দিল্লি (Delhi) সংঘর্ষে অন্তত পঞ্চাশ জনের শরীরে বুলেট ক্ষত পাওয়া গিয়েছে। পুলিশের দিকে বন্দুক উঁচিয়ে ছুটে আসছে মেরুন শার্ট পরা একটি ছেলে, এই ছবিও ভাইরাল। অশান্তির সময় বেআইনি অস্ত্রের এমন রমরমা দেখে হতবাক হয়ে গিয়েছিল পুলিশ। দিল্লি দাঙ্গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বেআইনি অস্ত্র। পুলিশের ধারণা দাঙ্গা বাধানোর জন্য পরিকল্পিতভাবে চোরাপথে অস্ত্র ঢোকানো হয়েছিল রাজধানীতে। এবার এই অস্ত্রের উৎস খুঁজে বের করতে মাঠে নামলো পুলিশ।
কোথা থেকে এত অস্ত্র এল তা জানতে পারলেই কারা কী ভাবে এর পরিকল্পনা করেছিল তা পরিষ্কার হবে বলে মনে করছে পুলিশ এবং গোয়েন্দা দফতর। অন্যদিকে দিল্লি পুলিশের পুলিশের এসপি (ভিজিলেন্স) দাঙ্গায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেন এর মধ্যে। বাড়িঘর হারিয়েছেন যে সব মানুষ তাঁদের জন্য অস্থায়ী বাসস্থানেরও ব্যবস্থা করেছেন কেজরীবাল সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news