Breaking News
Home / TRENDING / রাজনৈতিক অসৌজন্য: অমিতের সভা-পথে তৃণমূলের ‘গো ব্যাক’ পোস্টার

রাজনৈতিক অসৌজন্য: অমিতের সভা-পথে তৃণমূলের ‘গো ব্যাক’ পোস্টার

নিজস্ব সংবাদদাতাঃ

বিজেপির স্বাগতমের পাশে তৃণমূলের ‘গো ব্যাক’ পোস্টার। রাজনীতি কচকচি যতোই থাক তথাপি এম অসৌজন্য দেখানোয় অবাক হয়েছেন অনেকেই। প্রসঙ্গ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর আজকের সভা সংক্রান্ত। যে পথে আজ এয়ারপোর্ট থেকে আমিত শাহ মেওয়া রোডের সভায় পৌঁছলেন, সেই পথে তাঁর দলীয় কর্মীরা স্বভাবতই স্বাগতম জানিয়েছেন একাধিক পোস্টারে, প্ল্যাকার্ডে। আর ঠিক তার পাশে তৃণমূল কংগ্রেস সমর্থকেরা বিজেপি তথা অমিত শাহর বিরোধিতা করে পোস্টার লাগিয়েছেন একাধিক জায়গায়। সেই পোস্টারে লেখা হয়েছে ‘অ্যান্টি বেঙ্গল বিজেপি গো ব্যাক’, বাংলায়—বাংলা বিরোধী বিজেপি দূর হটো। যা রাজনৈতিক মহলের একাংসের কাছে দৃষ্টিকটু ঠেকেছে।

যদিও বিজেপি সভাপতি জানিয়েছেন, এসবে কিছু এসে যায় না। তাঁর সভার অনুমতি নিয়ে যখন ধোয়াসা তৈরি হয়েছিল তখনও তিনি বলেছিলেন, সভা করলে যদি আমাকে গ্রেফতার করা হয় তবু আমি পশ্চিমবঙ্গে সভা করব।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *