চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
লাদাখের (Ladakh) গালওয়ান উপত্যকায় সেনাবাহিনীর হাতে কুড়ি জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ফুঁসছে গোটা দেশ। বৃহস্পতিবার তারই বহিঃপ্রকাশ হল শহর কলকাতায়। উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে চিনের বিরুদ্ধে ভারতের মাটিতে অনৈতিক আগ্ৰাসন ও নিরস্ত্র ভারতীয় জওয়ানদের নৃশংস ভাবে হত্যার বিরুদ্ধে চিনের রাষ্ট্রপতির কুশপুত্তলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করল অভিযান ক্লাব। সেইসঙ্গে চিনের জাতীয় পতাকাও জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সংগঠনের সচিব রঞ্জিত দে বলেন, “চিনের এই অনৈতিক আগ্ৰাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলবে সাধারণ মানুষের। সেইসঙ্গে চিনা দ্রব্য ব্যবহার করব না আমরা। কারন যারা আমাদের দেশে ব্যাবসা করে মুনাফা করছে আমার আমাদের দেশ দখল করতে চাইছে।এই অসভ্যতা ভারতবাসী বরদাস্ত করবে না।” এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে হাজির ছিলেন সুধীর দাস গৌতম সোম চৌধুরী বিজয় দত্ত অভিক দাস, বিশাল খান্ডেলওয়াল সোহম শিকদার প্রমুখ।।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news