চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
প্রিয় নায়কের আত্মঘাতী হওয়ার ঘটনায় মানসিকভাবে আহত হয়েছিলেন উত্তরপাড়া যুবতী অরুন্ধতী দাস। বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়ির বাথরুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা (Suicide) করলেন তিনি। ১৪ জুন যে দিন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) নিজের মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে আত্মঘাতী হন, তার ঠিক একদিন পরেই ফেসবুকে সুশান্তের উদ্দেশ্যে লিখেছিলেন ‘তুমি রবে নীরবে’। জানা গিয়েছে, আজ সকালে উত্তরপাড়া ঘড়িবাড়ি ফ্ল্যাটের নিজের ঘরে মাংস-ভাত রান্না করেন অরুন্ধতী। তারপর মাকে বলেন আমি বাথরুমে যাচ্ছি স্নান করতে। কিন্তু স্নান করে বেরোতে মেয়ের অনেক সময় লেগে যাওয়ায়, ডাকাডাকি শুরু করেন মা। দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে দেখা যায় গামছা ফাঁস লাগিয়ে ঝুলছে অরুন্ধতী।

ফ্ল্যাটের আবাসিকরা দেরি না করেই উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সল্টলেকে একটি আইটি সেক্টরে কর্মরত ছিলেন অরুন্ধতী। জানা গিয়েছে, মৃত্যুর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেছিলেন তিনি। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, অবসাদগ্রস্থ হয়েই মারা গিয়েছেন অরুন্ধতী। কিন্তু পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কি কারনে এই যুবতী আত্মঘাতী হয়েছেন সে ব্যাপারে নিশ্চিত জানতে চায় উত্তরপাড়া থানা।
এমনিতেই নায়ক সুশান্ত সিং রাজপুতের আত্মঘাতী হওয়ার ঘটনায় বলিউডে চলছে দোষারোপ পাল্টা দোষারোপের পালা। সলমন খান, করণ জোহর, একতা কাপুর, সঞ্জয় লীলা বানশালি, আলিয়া ভাট সহ একাধিক প্রভাবশালী সিনে পারসোনালিটির বিরুদ্ধে নেপোটিজমের অভিযোগ উঠেছে। যা নিয়ে কয়েকদিন ধরেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এইসব বিতর্কের মধ্যেই কলকাতায় সুশান্ত সিং রাজপুতের এক খুদে অনুগামী আত্মঘাতী হয়েছেন বুধবার বিকেলে। গড়িয়াহাট থানা এলাকার ঢাকুরিয়াতে নিজের বাসভবনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা হয়েছেন ওই বছর ১২-র কিশোর। উত্তরপাড়ায় আত্মঘাতী হলেন যুবতী অরুন্ধতী দাস।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news