Breaking News
Home / TRENDING / যুদ্ধ ও বাণিজ্য মেলাবেন না, চিনা প্রযুক্তির ব্যবহার নিয়ে সরকারকে পরামর্শ সেলুলার অপারেটর সংস্থার

যুদ্ধ ও বাণিজ্য মেলাবেন না, চিনা প্রযুক্তির ব্যবহার নিয়ে সরকারকে পরামর্শ সেলুলার অপারেটর সংস্থার

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

ভারত-চিন সীমান্তে উত্তেজনা সময় সমস্যার জের পড়তে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে। যা নিয়ে সরব হল সিওএআই বা সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (COAI)। সোমবার ভারত-চিন সীমান্তে সংঘর্ষের ঘটনায় কুড়ি জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর করার সিদ্ধান্ত নেওয়ার শুরু করেছে ভারত সরকার। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পরে বিএসএনএল-কে (BSNL) ৪জি পরিষেবা উন্নত করার জন্য চিনের প্রযুক্তি ব্যবহার করতে নিষেধ করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার (Narendra Modi Govt.)। এক্ষেত্রে যুক্তি দেখানো হয়েছে, চিনা প্রযুক্তি ব্যবহার করলে গোপন তথ্য ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি সূত্র জানাচ্ছে, টেলিকম মন্ত্রালয়ের (Telecom Ministry) তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিএসএনএল-এর পরিষেবার উন্নতিতে আর কোনও চিনা প্রযুক্তি ব্যবহার করা হবে না। টেলিকম মন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, ইতিমধ্যেই এই সংক্রান্ত যে টেন্ডার ডাকা হয়েছিল তা পুনরায় বিবেচনা করে দেখা হচ্ছে। অর্থাৎ টেলিকম ক্ষেত্রে কোনও চিনা বিনিয়োগ এলে তা নিয়ে পুনর্বিবেচনা করবে সরকার। আর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সীমান্তে চিনা আগ্রাসনের নীতির বিরুদ্ধে।

তবে এ প্রসঙ্গে ভিন্নমত পোষণ করেছেন সেলুলার অপারেটর অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া। ওদের ডাইরেক্টর জেনারেল রাজেশ ম্যাথিউ জানিয়েছেন, “সীমান্ত সমস্যা ও অর্থনৈতিক বিষয়গুলি সবসময়ই ভিন্ন। আমাদের মনে হয় এই বিষয়টি সব সময় আলাদা করে দেখা উচিত।” প্রসঙ্গত, বিএসএনএলের ফোরজি পরিষেবাকে উন্নত করতে চিনা প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়ার পরেই এ বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে দেশের বেসরকারি টেলিকম সংস্থার গুলি। মধ্যে রয়েছে ভারতী এয়ারটেল থেকে শুরু করে ভোডাফোন আইডিয়া মত কোম্পানি ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *