চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা ভাইরাসের কবলে সারা বিশ্ব । বিপর্যয়ের সম্মুখীন বাংলার মৃৎ-শিল্পীরাও। উত্তর ২৪ পরগনার ডানলপ, বরানগর, টবিন রোড, নোয়াপাড়া অঞ্চল জুড়ে থাকা মৃৎশিল্পীদের জীবন এখন গভীর সংকটে। তাই পশ্চিমবঙ্গ রাজ্য অনুন্নত কুম্ভকার সমিতি বরানগর আঞ্চলিক কমিটির মৃৎশিল্পীরা তাদের বর্তমান অবস্থার কথা জানিয়ে বিস্তারিত চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Tapas Roy)। সেই চিঠিতে তাঁরা জানিয়েছেন, লকডাউনের ফলে সমস্ত পুজো বন্ধ। অন্নপূর্ণা, বাসন্তী ও শীতলা পুজোর মূর্তির অর্ডার থাকা সত্ত্বেও সমস্ত কিছু বাতিল হয়ে গিয়েছে লকডাউনের জন্য। পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের মূর্তি গড়তে পারেননি সেই একই কারণে।

পরিস্থিতি যে দিকে এগোচ্ছে করোনা ভাইরাসের দাপট কবে কমবে তা জানা নেই। অবস্থায় আগামী বিশ্বকর্মা ও দুর্গাপূজা তারা আদৌ মূর্তি করতে পারবেন কিনা তাও বুঝতে পারছেন না। দুর্গা মূর্তি গড়ার বিদেশি বরাতও আটকে গিয়েছে। এমতাবস্থায় তারা সাহায্যের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন মৃৎশিল্পীরা।

চিঠিতে তাঁরা জানিয়েছেন, ইতিমধ্যে লকডাউনের জেরে সমস্ত কর্মচারী তাদের নিজ নিজ বাড়িও চলে গেছেন। মৃৎশিল্পীদের ব্যবসা বন্ধ হওয়ায় তাদের ব্যবসার সঙ্গে জড়িত অনেক, কর্মচারী, কারিগর ও মহাজনরাও ক্ষতির সম্মুখীন। ১৫টি প্রতিমা গড়ার কারখানায় একযোগে এই আবেদনপত্রটি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news