চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
কোয়েম্বাত্তুরের বার্নাড। গ্যাস সিলিন্ডারের ডেলিভারি বয়। বয়েস ৩৫। তাঁর মদে আসক্তি এমনই পর্যায়ে গেছিল যে শেষ এক সপ্তাহ ধরে লকডাউনে মদ না পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। মদ না পেয়ে উইথড্রল সিনড্রোম দেখা দিয়েছিল তাঁর।
বার্নাড শুনেছিলেন হাত ধোয়ার স্যানিটাইজারে অ্যালকোহল আছে। মদ না পেয়ে কাণ্ডজ্ঞান হারিয়ে ফেলা বার্নাড শেষ পর্যন্ত গলায় ঢালেন ওই স্যানিটাইজারই। তিনি যে গ্যাস সিলিন্ডার এজেন্টের ডেলিভারি বয়, তারাই তাঁকে স্যানিটাইজার দিয়েছিল।
বার্নাড যখন স্যানিটাইজার গলায় ঢালেন তখন তিনি তাঁর বাড়িতেই। তাঁর স্ত্রীও ছিলেন বাড়িতেই। স্যানিটাইজার পেটে যেতেই শুরু হয় পেট ব্যথা, বমি। তাঁর স্ত্রী তাঁকে হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল জানায় আর বেঁচে নেই বার্নাড।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news