Breaking News
Home / TRENDING / পাকিস্তানকে নিজেদের শক্তি দেখাল ভারতীয় বায়ুসেনা

পাকিস্তানকে নিজেদের শক্তি দেখাল ভারতীয় বায়ুসেনা

ভাস্কর মান্না :

শনিবার ভারতীয় বায়ুসেনা বৃহত্তর অনুশীলন দেখাল পাকিস্তানকে। বায়ুসেনার বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান ও হেলিকপ্টার পাকিস্তানের সীমানা  সংলগ্ন রাজস্থানের পোখরানে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের শক্তি সম্বন্ধে অবগত করল পাকিস্তানকে।

 

দু’দিন আগে কাশ্মীরের পুলওয়ামাতে ৪০ জন সিআরপিএফ জওয়ান শহীদ হয়েছেন পাকিস্তান মদতপুষ্ট জইশ-ঈ-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হাতে। সেই ঘটনায় গোটা দেশ নড়ে যায়। পাল্টা প্রতিশোধ নেওয়ার ঝড় ওঠে দেশজুড়ে। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিরাপত্তা বাহিনীর ওপর এই হামলার জবাব দেওয়ার সম্পূর্ণ স্বাধীনতা রইল। সেইমতো পাকিস্তানকে নিজেদের শক্তি দেখাল বায়ুসেনা।

 

প্রায় ৩০ মিনিট ধরে আকাশের এপ্রান্ত থেকে ওপ্রান্তে ছুটে বেড়িয়েছে বায়ুসেনার বিশেষ ধরনের বিমান ও হেলিকপ্টার। লাইট কম্বাট এয়ারক্রাফট (এলসিএ) তেজস,  অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ), আকাশ মিশেল সহ মোট ১৩৭ টি যুদ্ধবিমান গোটা আকাশ জুড়ে আগ্নেয় শক্তি প্রদর্শন করে তান্ডব লীলা দেখায়। আবার শুধুমাত্র যুদ্ধবিমান নয়, বায়ু সেনারা যুদ্ধবিমান থেকে কিভাবে শত্রুপক্ষকে ধ্বংস করবে তার মহড়াও এদিন দেখানো হয়। সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, “ভারতীয় বায়ুসেনার আজকের এই কার্যক্রম বিশ্বের সব দেশের কাছে সাক্ষী হয়ে থাকল।”

 

এদিনের এই  প্রদর্শনীতে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, বায়ুসেনার ক্যাপ্টেন তথা ক্রিকেটার শচীন তেন্ডুলকর সহ ভারতীয় সেনার বিভিন্ন পদাধিকারী, অফিসারেরা। এদিন রাজনাথ সিংয়ের সঙ্গে শচীন দেখা করে বলেন, তিনি কাশ্মীরি ছাত্রদের দেশাত্মবোধ শেখাতে সচেষ্ট হবেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *