ভাস্কর মান্না :
কাশ্মীরের অবন্তিপোরায় হামলার পর পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারিট নেশান’ (এমএফএন) তুলে নিয়েছিল ভারত। এবার প্রতিবেশী পাকিস্তানের রপ্তানি করা পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিল ভারত। শনিবার অর্থমন্ত্রী অরুণ জেটলি একটি টুইট করে জানিয়েছেন, “পুলওয়ামার ঘটনার বিরুদ্ধে পাকিস্তানের ওপর থেকে এমএফএন তুলে নিয়েছিল ভারত। এবার পাকিস্তান থেকে রপ্তানি করা সাধারণ পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।”
১৯৯৬ সালে ভারত, পাকিস্তানকে ‘মোস্ট ফেভারিট নেশন’- এর তকমা দিয়েছিল। যা আজ পর্যন্ত স্থির ছিল। বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) সাধারণ বাণিজ্য ও শুল্কের উপর ভিত্তি করে এমএফএন মর্যাদা দেওয়া হয়। ভারত ও পাকিস্তান দুই দেশের সম্মতিতে এই সংস্থায় যোগ দেয় তারা। ফলে এখন ভারত পাকিস্তানের ওপর থেকে সমর্থন তুলে নেওয়ায়, বাণিজ্য ক্ষেত্রে বড়সড় ধাক্কা খেল পাকিস্তান।
ভারত ও পাকিস্তানের মধ্যে বাণিজ্যের পরিমাণ ২০১৬-১৭ সালে ২.২৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল। ২০১৭-১৮ সালে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ২.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তান মূলত ফল, সিমেন্ট, খনিজ ও চামড়া রপ্তানি করে করে ভারতে। ২০১৭-১৮ আর্থিক বছরে তার পরিমাণ ছিল প্রায় ৩ হাজার ৪৮২ কোটি টাকা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news