নিজস্ব সংবাদদাতা।
কোচের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনলেন এক জাতীয় স্তরের সাঁতারু। ওই কিশোরী সাঁতারু বাংলার হয়ে জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন। রিষড়ার বাসিন্দা ওই কিশোরীর অভিযোগ, গত ছ’মাস ধরে তাঁর সঙ্গে আশালীন আচরণ করছেন বাংলার এক নামজাদা কোচ। কাউকে কিছু জানালে কেরিয়ার নষ্ট করে দেবেন বলে হুমকিও দিতেন ওই প্রভাবশালী কোচ, এমনটাই অভিযোগ ওই সাঁতারুর। কিন্তু সম্প্রতি ফেসবুক মারফৎ ওই কোচের কীর্তি ভিডিও সমেত ফাঁস করে দেন কিশোরী।
কিশোরীর অভিযোগ প্রথমে, থানায় গেলে কোনও কথাই শুনতে চায়নি পুলিশ। পরে অবশ্য বিষয়টি জানাজানি হতে চাপে পড়ে কোচের বিরুদ্ধে অভিযোগ নিতে বাধ্য হয়েছে পুলিশ। ওই কিশোরী এবং তার পরিবার অভিযুক্ত কোচের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news