নীল রায়। “বিজেপির দেখানো পথেই চলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” যেদিন তিনি বিজেপির কর্নাটকে কংগ্রেস-জেডি (এস) সরকার ভাঙার চক্রান্তের বিরুদ্ধে সরব হলেন। সেদিনই এমন গঞ্জনা শুনতে হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে যিনি এমন অভিযোগ আনলেন তিনি আর কেউ না তাঁরই মন্ত্রিসভার প্রাক্তন এক সদস্য। তিনি বহরমপুরের কংগ্রেস বিধায়ক মনোজ চক্রবর্তী। এদিন কর্নাটকের রাজনৈতিক টালমাটাল অবস্থার কথা উল্লেখ করে বিধানসভায় একটি প্রস্তাব আনেন কংগ্রেসের বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতো। তৃণমূল সুপ্রিমো বিধানসভা কক্ষেই সেই প্রস্তাব সমর্থন করেন। তৃণমূল নেত্রী বলেন, “বিধানসভা অধিবেশন চলছে। কংগ্রেস পার্টি, সিপিএম পার্টি এবং আমাদের পার্টি– সবাই মিলে আমরা এর নিন্দা করছি।” সঙ্গে আরও বলেন “এত দম্ভ কীসের? এই আচরণ একটা হেডলেস প্রন না লেগলেস চিকেনের জানি না! তবে এটা বলতে পারি, গোটা বিশ্বে ভারতের গণতন্ত্রের ভাবমূর্তি নষ্ট। আমাদের সংবিধান, যুক্তরাষ্ট্রীয় কাঠামো সবই এখন সংকটে পড়েছে।” মুখ্যমন্ত্রীর এমন কথা শুনে বহরমপুরের বিধায়ক বলেন, “খুব ভাল কথা কর্নাটকে বিজেপি যা করছে তার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী গণতন্ত্রের দাবিতে সরব হয়েছেন। ঘটনাচক্রে তিনি যখন সংবিধান মেনে সংবিধানের কথা বলছেন। তখন সংবিধান বহির্ভূতভাবে তাঁর পেছনে বসে রয়েছে কংগ্রেস থেকে ভাগিয়ে নিয়ে যাওয়া তিন জন বিধায়ক। কর্নাটকে বিজেপি যে কাজ করছে। বাংলার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই একই কাজ করেছেন।” প্রসঙ্গত, মনোজ চক্রবর্তীর এমন বক্তব্যের পিছনে বেশ কিছু কারণ রয়েছে। ২০১৬ সালে ৪৪ জন বিধায়ক নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের মর্যাদা পায় কংগ্রেস। তারপর থেকে একে একে ১৭ জন বিধায়ককে ভাঙিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। বাঁকুড়ার শম্পা দরিপা, সমর মুখোপাধ্যায় ও শান্তিপুরের অরিন্দম ভট্টাচার্য কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়েছেন, নির্বাচিত বিধায়ক হয়েও। এদিন এই তিন বিধায়ক মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় অধিবেশন কক্ষে হাজির ছিলেন। সেই কথা উল্লেখ করে এদিন আক্রমণ শানানো কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। এদিন বিধানসভা চত্বরে সাংবাদিকদের তিনি বলেন, “সংবাদমাধ্যম থেকেই কর্নাটকের ঘটনাক্রম সম্পর্কে জানতে পারছি। বিজেপি-র এত লোভ কেন? এই তো ক’দিন আগে ভোট হয়ে গেল। বিজেপি-র উচিত দেশের ভালর জন্য কাজ করা। কিন্তু তা সব দখল করতে নেমে পড়েছে।” এমন মন্তব্য করেও কংগ্রেসের বিধায়ক ভাঙিয়ে আনার অভিযোগে অভিযুক্ত হলেন তিনিও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news