Breaking News
Home / TRENDING / কলকাতা পুলিশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড়শো ছুঁই ছুঁই

কলকাতা পুলিশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড়শো ছুঁই ছুঁই

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

কলকাতা পুলিশে (Kolkata Police) করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমণের সংখ্যা দেড়শো ছুঁই ছুঁই। মঙ্গলবার বিকেল পর্যন্ত কলকাতা পুলিশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০। কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর আরও ২১ জন সদস্য নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার তাঁদের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসে। এর পরেই তাঁদের হাওড়ার ডুমুরজলা কোয়রান্টিন কেন্দ্র থেকে হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন পুলিশ ট্রেনিং স্কুলের আরও ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত দেড়মাসে কলকাতা পুলিশে অরণ্য ভাইরাসে আক্রান্ত হয়েছে একাধিক আধিকারিক তথা কর্মী।

গত রবিবার নিউমার্কেট থানার সাব-ইন্সপেক্টর সহ তার স্ত্রী ও কন্যা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। সম্প্রতি গড়ফা থানায় একাধিক ঘটনা সংক্রমণে ঘটনা ঘটে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন পুলিশ আধিকারিক থেকে শুরু করে থানার কর্মীরা। গড়ফা থানার পুলিশ কর্মীরাই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে ভাঙচুর করেছেন বলে জানা গিয়েছে। ক্রমেই পুলিশ বাহিনীর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় যথেষ্ট চিন্তায় রয়েছে পুলিশ প্রশাসন তথা স্বরাষ্ট্র দফতর। সম্প্রতি বিক্ষোভ দেখিয়েছিলেন পিটিএসের কমব্যাট বাহিনীর সদস্যেরা। অভিযোগ, সেখানে নিগ্রহ করা হয় বাহিনীর ডিসি-কেও। তার পরেই ঠিক হয়, কমব্যাট-সহ বাকি পুলিশকর্মীদের লালারসের নমুনা পরীক্ষায় পাঠানো হবে। সেই মতো গত সপ্তাহে ওই নমুনা সংগ্রহ করা হয়। তার রিপোর্টই এদিন এই সঙ্কটজনক রিপোর্ট এসেছে।

করোনা সংক্রমন রুখতে কোনও ব্যবস্থা না নেওয়ায় কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল ও বিধাননগরের ফোর্থ ব্যাটেলিয়নের ছাউনিতেও পুলিশি বিক্ষোভ হয়ে গিয়েছে। যা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রশাসন। প্রসঙ্গত, পুলিশ ট্রেনিং স্কুলের কর্মীদের থাকাতে ছুটে যেতে হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)।লালবাজার সূত্রের খবর, জনবহুল জায়গায় সুরক্ষা-বর্ম ছাড়াই ডিউটি করানো হচ্ছে পুলিশ আধিকারিক তথা কর্মীদের। তাই দ্রুত হারে বাড়ছে পুলিশ কর্মীদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *