Breaking News
Home / TRENDING / মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, স্বীকারোক্তি প্রসেনজিতের

মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, স্বীকারোক্তি প্রসেনজিতের

নীল রায়।

বিজেপি নেতা মুকুল রায়ের সঙ্গে বৈঠক করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি বাংলা সিনেমা সুপারস্টারকে এনফর্সমেন্ট ডিরেক্টরেট জিজ্ঞাসাবাদের পর এমনটাই শোনা যাচ্ছিল। ইডির জেরা থেকে বাঁচতে নাকি তিনি শরণাপন্ন হয়েছেন বিজেপি নেতা মুকুল রায়ের। বুধবার ইংরেজি দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন তাঁর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাৎকারের কথা বিস্তারিত জানিয়েছেন অভিনেতা।

তিনি জানিয়েছেন সম্প্রতি কলকাতা থেকে দিল্লিতে যাওয়ার পথে বিমানে ইকোনমি ক্লাসে মুকুল রায়ের সঙ্গে দেখা হয় তাঁর। পাশাপাশি বসেই দুজনে দিল্লি যান। কিন্তু, বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে খবর পৌঁছে ছিল, দিল্লিতে মুকুল রায়ের বাসভবনে নাকি প্রসেনজিতের সঙ্গে টানা ৭ ঘণ্টা বৈঠক হয়েছে মুকুলের। টলিপাড়ায় গুঞ্জন ছিল, এই ঘটনার জেরে কলকাতা চলচ্চিত্র উৎসব কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরানো হতে পারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এদিন সেই সম্ভাবনার জল ঢেলে দিয়েছেন টলিউডের বুম্বা। তাঁর কথায়, অভিনেতা হিসেবে তাঁকে সম্মান করেন বিজেপি ও তৃণমূল দুপক্ষই। আর বিমান নেতা মুকুল রায়ের পাশে বসে যাওয়ার ঘটনা অনেকেই সাক্ষী। তাই কোনওরকম লুকোচুরির ব্যাপার নেই তাঁর কাছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *