Breaking News
Home / TRENDING / বিজেপি নেত্রীকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

বিজেপি নেত্রীকে চোখের জলে শেষ শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ওয়েব ডেস্কঃ

মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন প্রাক্তণ বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজ (৬৭)। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আজ তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে আসেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীসহ অসংখ্য মানুষ।

এদিন বিজেপি নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও লোকসভার স্পিকার বিড়লা। বর্ষীয়ান বিজেপি নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর চোখে জল বেরিয়ে আসে। তিনি বলেন, “ভারতীয় রাজনীতির এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি হল আজ। গরীব ও সমাজের কাজের জন্য সারাজীবন যিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আজ সেই অদ্বিতীয় নেত্রীর প্রয়াণ হল। তিনি কোটি কোটি মানুষের প্রেরণা হয়ে থাকবেন।”

সুষমা স্বরাজকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে উপস্থিত হন যোগগুরু রামদেব, অভিনেত্রী হেমা মালিনী, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কেরলের প্রাক্তণ মুখ্যমন্ত্রী ওমন চান্ডি, বসপা নেত্রী মায়াবতী, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, বাবুল সুপ্রীয় সহ আরও অনেকে।

বেলা ১২টা নাগাদ প্রাক্তণ বিদেশমন্ত্রীর মরদেহ নিয়ে যাওয়া হবে বিজেপির সদর দফতরে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন দলের নেতা,কর্মী, সাংসদেরা। তারপর বিকেল ৩ টেয় দিল্লির লোধী রোডের শ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দলীয় নেত্রী শেষকৃত্য সম্পন্ন হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *