প্রসেনজিৎ মাহাতো:
মোহনবাগানের প্রাক্তন স্ট্রাইকার ডিপান্ডা ডিকাকে সই করালো সার্দান সমিতি। সোমবার দুপুরে সার্দানের অফিসে বসে চুক্তিপত্রে সই করেন তিনি। দলবদলের বাজারে চমক দিল সার্দান। ডিকা ছাড়াও এবারে বেশ কয়েকজন তারকাকে সই করানোর পরিকল্পনা রয়েছে সার্দানের। কোচ আর্মান্দো কোলাসোর সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা। আলোচনা ফলপ্রসূ হলে কয়েকদিনের মধ্যে আর্মান্দো সই করতে পারেন। এদিকে, দুই প্রধানে খেলা অসীম বিশ্বাস এই মরশুমে খেলবেন সার্দানের হয়ে। এ বছরের পরই কি অবসর নেবেন অসীম? ‘ওরকম কিছু ঠিক করিনি। এ বছরটা খেলার পর দেখি শরীরের অবস্থা কীরকম থাকে, তারপর সিদ্ধান্ত নেব যে অবসর নেব কী নেব না’, অকপট অসীম।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news