প্রসেনজিৎ মাহাতো:
রাট কোহলি, অভিনব বিন্দ্রার মধ্যে একজনকে ইস্টবেঙ্গল দিবসে ‘ভারত গৌরব’ সম্মন দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। বর্ষসেরা ফুটবলারের দৌড়ে রয়েছেন চুলোভা এবং লালডানমাইওয়া রালতে। দু’জনের মধ্যে থেকে ক্লাব সচিব চূড়ান্ত নাম বাছবেন। সূত্রের খবর, রালতে হতে পারেন বর্ষসেরা ফুটবলার।
ইস্টবেঙ্গল দিবসে জীবনকৃতি সম্মান পেতে চলেছেন দুই কিংবদন্তি ভাস্কর গাঙ্গুলি ও মনোরঞ্জন ভট্টাচার্য। সোমবার ইস্টবেঙ্গল ক্লাবে কর্মসমিতির বৈঠকের মনোরঞ্জন ও ভাস্করের নাম সরকারিভাবে ঘোষণা করা হল।
এবারে শতবর্ষের অনুষ্ঠান বলে কথা। বিশেষ পরিকল্পনা তো কিছু থাকতেই হয়। সভায় ঠিক হয়েছে, ইস্টবেঙ্গলের সমস্ত জীবিত অধিনায়কদের সস্ত্রীক আমন্ত্রণ জানানো হবে ১ আগস্ট। এবং সংবর্ধিত করা হবে।
ইস্টবেঙ্গল কর্তা নীতু সরকার বলেন, ‘কোয়েসকে আমাদের সভাপতির তরফে অনুরোধ করা হবে টিমটা ভাল করার জন্য। শতবর্ষের বছর তো।’ নীতু জানান, ‘ক্রীড়ামন্ত্রী তো আমাদের পেট্রন। উনি ব্যস্ত নির্বাচনে। নির্বাচন মিটলে পরিকল্পনা বাস্তবায়িত হবে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news