Breaking News
Home / TRENDING / “অভিভাবক হিসেবেই যাদবপুর ক্যাম্পাসে গিয়েছিলাম”, অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল

“অভিভাবক হিসেবেই যাদবপুর ক্যাম্পাসে গিয়েছিলাম”, অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল

জয় ঘোষ।

“যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমি একজন অবিভাবক হিসাবেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়েছিলাম।” যাদবপুর ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। রবিবার কলকাতায় এক ধর্মীয় সংস্থার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যপাল বলেন, “যদি আমি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা না বলি তা হলে আর কে বলবে। সেই দিন যাদবপুর ক্যাম্পাসে আমার যাওয়া উচিৎ হবে কিনা? অবিভাবক হিসাবে ছাত্রদের পাশে যাওয়া দরকার ছিল কিনা। সেই বিষয়ে আমার সিদ্ধান্তটা খবুই কঠিন ছিল। তবে এটা ভালো বিষয়। আমি যাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।” প্রসঙ্গত, গত বৃহস্পতিবার এবিভিপি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় (Babul supriyo) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেলে অতি বামপন্থী ছাত্র সংগঠনের সদস্যদের হাতে নিগৃহীত হন তিনি। প্রায় ৬ ঘণ্টা আটকে থাকার পর তাকে সেখান থেকে উদ্ধার করেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেই ঘটনায় বেজায় চটে গিয়ে রাজ্যপালের বিরুদ্ধে বিবৃতি দিয়েছিলেন স্বয়ং শিক্ষামন্ত্রীর কথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha chatterji)। এদিন যাবতীয় প্রশ্নের উত্তর দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল।

অন্যদিকে, এদিন যাদবপুরে ডাক্তার সেলের এক কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্যপাল বলেন ” ‘মেডিক্যাল এসস্টাবলিশ বিল’ নিয়ে ডাক্তারদের যে যে বিষয়গুলি আপত্তি আছে। তা লিখিত ভাবে জানালে সুবিধা হয়। সেই বিষয় নিয়ে অবশ্যই আমি রাজ্য সরকারের সঙ্গে কথা বলব।” তিনি বলেন, “আমি ডাক্তারদের প্রেসক্রিপশন চিরকাল মেনে চলি। ঠিক এই ভাবেই রাজ্যের মানুষ এর স্বার্থে আমি কাজ করব। আমি রাজ্যের মানুষের জন্য যতদূর যাওয়া দরকার,তত দূর যেতে চাই।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *