Breaking News
Home / TRENDING / আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ মোদীর

আমেরিকার মাটিতে দাঁড়িয়ে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ মোদীর

ওয়েব ডেস্কঃ

 

আমেরিকার মাটিতে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে নাম না করে, সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিস্টনের এনআরজি স্টেডিয়ামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে মোদী বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় এসেছে। দুই দেশ একসঙ্গে যুদ্ধকৌশলের মহড়া দিয়েছে। উগ্র ইসলামিক সন্ত্রাসবাদকে রুখে দেবে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র। 

 

একইসঙ্গে কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা নিয়ে ইমরান খানকে কটাক্ষ করে মোদী বলেন, ”ভারত যা করছে, তাতে কিছু লোকের সমস্যা হচ্ছে, যারা নিজেদের দেশ সামলাতে পারছে না। সন্ত্রাসবাদের সমর্থক। সন্ত্রাসকে কোলেপিঠে মানুষ করে। ওদের পরিচয় গোটা দুনিয়া জানে। আমেরিকায় ৯/১১ বা মুম্বইয়ে ২৬/১১ হামলার চক্রীরা কোথায় পাওয়া যায়? সন্ত্রাসের বিরুদ্ধে নির্ণায়ক লড়াইয়ের সময় এসে গিয়েছে। ”পাকিস্তানের নাম না করে মোদী আরও বলেন, ”ভারতের প্রতি ঘৃণাই ওদের রাজনীতির পুঁজি। ওরা অশান্তি চায়। সন্ত্রাসের সমর্থক।”

 

বিদেশের মাটিতে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রনেতার সামনে পাকিস্তানকে এর আগে কেউ দেখানোর সাহস পায়নি। মোদী যা করে দেখালেন। কূটনৈতিক মহলের মতে, সঠিক জায়গায় সঠিক তাসটি খেলেছেন মোদী। বিদেশের মাটিতে পাকিস্তানকে কড়া ভাষায় আক্রমণ এর আগে কেউ দেখায়নি। বিদেশ নীতি সম্পর্কে মোদীর দূরদর্শিতা বারবার প্রমাণ হয়েছে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি।  

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *