Breaking News
Home / TRENDING / লোকসভা ভোটের পর আর মোদীর সঙ্গে কথা হয়নি, ভুল করেই জানালেন মমতা

লোকসভা ভোটের পর আর মোদীর সঙ্গে কথা হয়নি, ভুল করেই জানালেন মমতা

সূর্য সরকার।

বোঝার ভুলে সত্য কথা বেরিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে ! বলে ফেললেন লোকসভা ভোটে জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর আপাতত কথাবার্তা বন্ধ ! শুনেই হেসে ফেললেন বিধানসভার অধিবেশনে থাকা অনেক বিধায়কই। শুক্রবার বিধানসভায় ডেঙ্গি নিয়ে আলোচনা হচ্ছিল। সেই আলোচনায় বিরোধী দলনেতা আবদুল মান্নানকে জবাব দিতে গিয়ে ভারত-বাংলাদেশ, নরেন্দ্র মোদী-শেখ হাসিনা গুলিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, এদিন গোটা রাজ্যের মধ্যে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গুর বাড়বাড়ন্ত নিয়ে আলোচনায় বাংলাদেশের ডেঙ্গু প্রসঙ্গ তোলেন মমতা। তিনি বলেন, ” বাংলাদেশের ভারত লাগোয়া সীমান্ত এলাকায় প্রায় ৫০ হাজার মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়ে পড়েছেন।” সেই সময় মান্নান বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে তো আপনার ভাল সম্পর্ক। আপনি বলুন!” বর্ষীয়ান কংগ্রেস নেতা বোঝাতে চেয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা। কিন্তু মুখ্যমন্ত্রী বোঝেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “উনি দ্বিতীয়বার জেতার পর আমার সঙ্গে কোনও কথা হয়নি। তবে যুক্তরাষ্ট্রীয় সম্পর্ক আমরা বজায় রাখি।” এরপর মান্নান সাহেব হেসে বলেন, “আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখ হাসিনার কথা বলছি!” তখন মুখ্যমন্ত্রী ভুল শুধরে, “আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে পারি না। সেটা জাতীয় স্তরে কথা বলা উচিত।”

এর আগেও নজরুল মঞ্চের এক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী বাংলাদেশের “মশা”-দের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি বলেছিলেন, “বাংলাদেশ আর আমাদের এক বর্ডার। সেখান দিয়ে মশা ঢুকতে পারে। বাংলাদেশে কামড় দিয়ে মশা ভারতে চলে আসতে পারে আবার এখানে কামড়ে ওখানে চলে যেতে পারে। এপার বাংলায় কামড়ে ওপার বাংলায় চলে যেতে পারে, আবার ওপার বাংলায় কামড়ে এপার বাংলায় চলে আসতে পারে।” আজও বিধানসভার অধিবেশনে প্রায় একই কথার পুনরাবৃত্তি করেন তিনি। তবে, এই দেশ আর প্রধানমন্ত্রী গুলিয়ে ফেলাটা শুধুমাত্র বোঝার ভুল বলেই মনে করছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *