Breaking News
Home / TRENDING / শেষ মুহূর্তে বিপর্যয়, নিখোঁজ বাহুবলী চন্দ্রযান-২

শেষ মুহূর্তে বিপর্যয়, নিখোঁজ বাহুবলী চন্দ্রযান-২

ওয়েব ডেস্কঃ

 

চাঁদের মাটি ছোঁয়ার আগেই চন্দ্রযান-২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ইসরোর। শেষ খবর পাওয়া পর্যন্ত বিক্রমের সঙ্গে কোনো রকম যোগাযোগ স্থাপন করতে পারেনি বিজ্ঞানীরা।

 

শনিবার রাত ১:৩৮ মিনিটে শুরু হয় বিক্রমের অবতরণ প্রক্রিয়া। গোটা দেশের চোখ ছিল সেই দিকে। চাঁদের মাটিতে বাহুবলীর পদার্পণ দেখতে ব্যাঙ্গালুরুতে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু একদম শেষ পর্যায়ে এসে ইসরোর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেকেন্ডে ১.৮ কিলোমিটার থেকে যানের গতিবেগ কমিয়ে আনা হয় শূন্যে। তার জন্য শুরু হয় হার্ট ব্রেকিং। নিখুঁত হার্ড ব্রেকিং পর্বের পর ফাইন ব্রেকিং পর্ব শুরু হতেই দেখা যায় বিপর্যয়।

 

রাত ২:২০ মিনিটে চেয়ারম্যানকে কে শিবন জানান, “চন্দ্রপৃষ্ঠ থেকে ২.১ কিলোমিটার পর্যন্ত স্বাভাবিকভাবেই চলছিল বিক্রমের অবতরণ প্রক্রিয়া। তারপর যানের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরিস্থিতির গুরুত্ব বোঝান তিনি।

 

ইসরো ছাড়ার আগে কর্মী ও বিজ্ঞানীদের সম্বোধন করেন মোদী। তিনি বলেন, “এখনও সাফল্য অধরা  থাকলেও আপনারা যা করেছেন সেটাই বা কম কী। আমি আপনাদের সঙ্গে আছি। হাল ছাড়বেন না। আপনাদের পরিশ্রমেই ফের আনন্দে মেতে উঠবে গোটা দেশ।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *