Breaking News
Home / TRENDING / আপাতত স্থিতিশীল বুদ্ধদেব, হাসপাতালে দেখে গেলেন রাজ্যপাল

আপাতত স্থিতিশীল বুদ্ধদেব, হাসপাতালে দেখে গেলেন রাজ্যপাল

নীল রায়।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। এরপরই তৎপরতা বাড়ে রাজনৈতিক মহলে। একে একে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য ও রাতের দিকে রাজ্যপাল জগদীপ ধানখড় তাঁকে দেখতে আসেন। তাঁকে দেখে বেরিয়ে রাজ্যপাল বলেন, “আমি প্রায় ১৫ মিনিট ছিলাম বুদ্ধবাবুর কাছে। তিনি অক্সিজেন মাস্ক খুলে আমাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে দেখতে আসার জন্য। ‌আমি তাকে বলেছি আমাকে ধন্যবাদ জানাবেন না দ্রুত সুস্থ হয়ে উঠুন। মীরা দেবীর সঙ্গেও আমার কথা হয়েছে।” প্রসঙ্গত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পরেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে তাঁর পাম এভিনিউয়ের বাসভবনে গিয়েছিলেন তিনি। এদিন রাতেই অবশ্য সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন ভালোই আছেন বুদ্ধদেব ভট্টাচার্য।

 

এদিন শ্বাসকষ্টের সমস্যা নিয়ে সন্ধেবেলায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। আট সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হয়েছে। ডঃ কৌশিক চক্রবর্তীর তত্ত্বাবধানে আট সদস্যের মেডিকাল বোর্ড গঠন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, প্রয়োজনে মেডিকাল বোর্ড আরও বাড়ানো হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন, ডঃ সোমনাথ মাইতি, ডঃ ফুয়াদ আলি, ডঃ রশি চক্রবর্তী, ডঃ এসবি রায়, ডঃ সৌতিক পান্ডা ও আরও তিন জন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *